Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

প্যালেস্তিনীয়দের আত্মনিয়ন্ত্রণের অধিকারের পক্ষে রাষ্ট্রসঙ্ঘে ভোটদান ভারতের

প্যালেস্তিনীয় জনগণের তাঁদের ভূখণ্ডের উপর অবিচ্ছেদ্য অধিকার রয়েছে।

প্যালেস্তিনীয়দের আত্মনিয়ন্ত্রণের অধিকারের পক্ষে রাষ্ট্রসঙ্ঘে ভোটদান ভারতের

ফাইল ছবি।

শেষ আপডেট: 6 April 2024 11:00

দ্য ওয়াল ব্যুরো: ইজরায়েল-প্যালেস্তাইন যুদ্ধ থামাতে এবার অগ্রণী ভূমিকায় ভারত। রাষ্ট্রসঙ্ঘের একটি খসড়া প্রস্তাবের পক্ষে ভারত ভোট দিয়েছে। প্যালেস্তিনীয় জনতার আত্মনিয়ন্ত্রণের অধিকার সহ ভূখণ্ডের উপর স্বাধীন রাষ্ট্র গঠনের অবিচ্ছেদ্য অধিকার সম্পর্কিত রাষ্ট্রসঙ্ঘের মানবাধিকার পর্ষদের প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে নয়াদিল্লি। প্যালেস্তিনীয়দের আত্মনিয়ন্ত্রণের অধিকার শিরোনামে এই খসড়া প্রস্তাবটি জেনেভাস্থিত পর্ষদে উপস্থাপিত করা হয়। ভারতসহ ৪২টি দেশ প্রস্তাবের সমর্থনে রায় দিয়েছে। ৪৭ সদস্যের এই পর্ষদে আমেরিকা এবং প্যারাগুয়ে প্রস্তাবের বিপক্ষে এবং আলবেনিয়া, আর্জেন্তিনা এবং ক্যামেরুন ভোটদানে বিরত থাকে।

প্রস্তাবে বলা হয়েছে, প্যালেস্তিনীয় জনগণের তাঁদের ভূখণ্ডের উপর অবিচ্ছেদ্য অধিকার রয়েছে। ফলে সেখানে তাঁরা স্বাধীনতা, ন্যায়বিচার এবং সম্মানের সঙ্গে জীবনধারণের অধিকার ভোগ করতে পারেন। এটা শুধু অবিচ্ছেদ্য তাই নয়, সীমাহীন এবং স্থায়ী অধিকার হিসেবে বিবেচ্য। প্রস্তাবে জোরের সঙ্গে বলা হয়েছে, সর্বাত্মক এবং দীর্ঘস্থায়ী সমাধানের জন্য ইজরায়েল-প্যালেস্তাইনকে আন্তর্জাতিক আইন ও রাষ্ট্রসঙ্ঘের বিভিন্ন বিধিকে মান্যতা দেওয়া প্রয়োজন।

ইজরায়েলকে সতর্ক করে প্রস্তাবে বলা হয়েছে, এই মুহূর্তে পূর্ব জেরুজালেমসহ অধিকৃত প্যালেস্তাইন ছেড়ে দিতে। এর সঙ্গে প্যালেস্তাইনের আঞ্চলিক সংহতি, সার্বভৌমত্ব এবং রাজনৈতিক স্বাধীনতা হস্তান্তরে পদক্ষেপ করতে। দুই প্রতিবেশী যাতে শান্তি ও নিরাপদে বসবাস করতে পারে তারজন্য মানবাধিকার পর্ষদ দুই পক্ষকেই সমর্থন করবে বলে খসড়া প্রস্তাবটি গৃহীত হয়েছে।

অন্যদিকে, রাষ্ট্রসঙ্ঘের মানবাধিকার পর্ষদের অপর একটি প্রস্তাবে ভোটদানে বিরত থেকেছে ভারত। গাজা ভূখণ্ডে অবিলম্বে যুদ্ধবিরতি এবং ইজরায়েলের অবৈধ দখলদারি মুক্ত করার দাবিতে তোলা প্রস্তাবে ভোটদানে বিরত থাকার সিদ্ধান্ত নেয় নয়াদিল্লি। পূর্ব জেরুজালেমসহ প্যালেস্তিনীয় ভূখণ্ডে মানবাধিকার পরিস্থিতি সংক্রান্ত এই প্রস্তাবের পক্ষে ২৮টি দেশ, বিপক্ষে ৬ এবং ১৩টি দেশ ভোটদানে বিরত থাকে। ভারতের মতো ফ্রান্স, জাপান, নেদারল্যান্ডস এবং রোমানিয়া ভোটদানে বিরত থাকে।


```