Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

শাটডাউনের জেরে আমেরিকায় ৫ হাজারের বেশি ফ্লাইট বাতিল, স্তব্ধ হওয়ার যোগার মার্কিন জনজীবন

শাটডাউনের জেরে মার্কিন প্রশাসনে কর্মীসংকট তৈরি হয়েছে। তার প্রভাব পড়েছে বিমান চলাচলে। ৫ হাজারের বেশি ফ্লাইট বাতিল হয়েছে, বিলম্বে চলছে শতাধিক বিমান। 

শাটডাউনের জেরে আমেরিকায় ৫ হাজারের বেশি ফ্লাইট বাতিল, স্তব্ধ হওয়ার যোগার মার্কিন জনজীবন

ফাইল চিত্র

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 8 November 2025 08:42

দ্য ওয়াল ব্যুরো: আমেরিকায় পাঁচ হাজারের বেশি বিমান পরিষেবা বাতিল করা হয়েছে। শাটডাউনের কারণে কর্মী সংকটে জেরে এই পরিস্থিতি তৈরি হয়েছে। দেশটির অসামরিক পরিবহন মন্ত্রকের তরফে জানানো হয়েছে আগামী কয়েক দিনে পরিস্থিতির আরো অবনতি হতে পারে।

ফ্লাইট বাতিলের পাশাপাশি সেগুলি অত্যাধিক বিলম্বে চলছে। নিউইয়র্কের রিগান বিমানবন্দর থেকে চার ঘন্টা বিলম্বে বিমান উড়ছে। বিমানবন্দর গুলির সঙ্গে সংশ্লিষ্ট সরকারি কর্মচারীদের বসিয়ে দেওয়ায় পরিষেবা চালু রাখা যাচ্ছে না।

আমেরিকায় গত প্রায় একমাস ধরে শাটডাউন ঘোষণা করে রেখেছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। দেশের বাজেট পাস করা নিয়ে বিরোধী সাংসদ ডেমোক্রেটদের সঙ্গে সরকার ও শাসক দল রিপাবলিকানদের বিরোধের জেরে এখনও পর্যন্ত বাজেট পাশ হয়নি। তার জেরে সরকারি খরচ খরচা কমাতে হয়েছে। লাখ লাখ কর্মচারীকে বসিয়ে দিয়েছে সরকার। ‌এর প্রভাব পড়েছে নিত্য প্রয়োজনীয় যাবতীয় পরিষেবায়।‌  তবে বিমান চলাচলে এত বড় বিপর্যয় এর আগে হয়নি বলে একাধিক সূত্র জানাচ্ছে।

শুধু অসামরিক বিমান পরিবহণের সঙ্গে যুক্ত ৬৩ হাজার কর্মচারীকে বেতন দিতে না পারায় বসিয়ে দেওয়া হয়েছে। বিগত ৩৮ দিন ধরে চলা শাটডাউনের জেরে আমেরিকার জনজীবনেও ব্যাপক প্রভাব পড়েছে।

যে পাঁচ হাজার ফ্লাইট বাতিল হয়েছে সেগুলি গুরুত্বপূর্ণ চল্লিশটি বিমানবন্দর থেকে চলাচল করে। ‌এর মধ্যে রয়েছে 
নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, শিকাগো, ওয়াশিংটন ডিসির মতো বড় শহরও। সরকারি মহল থেকে জানানো হয়েছে, এখনও পর্যন্ত বাতিল হওয়া ফ্লাইট দেশের মোট বিমান পরিষেবার মাত্র চার শতাংশ। শাটডাউন চলতে থাকলে ২০ শতাংশ বিমান বসিয়ে দেওয়া হবে। ‌


```