Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

খরায় ধুঁকছে দেশ, অনাহারে বহু মানুষ, ২০০ হাতি মেরে মাংস খাওয়ানোর সিদ্ধান্ত সরকারের

ভয়াবহ খরার কারণে খাদ্য সংকটে পড়া মানুষদের খাওয়াতে হাতি মারার পরিকল্পনা করা হয়েছে সেই দেশে।

খরায় ধুঁকছে দেশ, অনাহারে বহু মানুষ, ২০০ হাতি মেরে মাংস খাওয়ানোর সিদ্ধান্ত সরকারের

ভয়াবহ খরার কারণে তীব্র খাদ্য সংকট দেখা দিয়েছে

শেষ আপডেট: 19 September 2024 11:20

দ্য ওয়াল ব্যুরো: জিম্বাবুয়েতে ভয়াবহ খরার কারণে তীব্র খাদ্য সংকট দেখা দিয়েছে। গত চার দশকে এই ধরনের খরা দেখা যায়নি। ভয়াবহ খরার কারণে খাদ্য সংকটে পড়া মানুষদের খাওয়াতে হাতি মারার পরিকল্পনা করা হয়েছে সেই দেশে। ২০০টি হাতি বাছাই করে তাদের মেরে ফেলা হবে। তারপরে সেই মাংস খরাপীড়িত এলাকাগুলিতে বিতরণ করা হবে। এমনই ঘোষণা করেছে জিম্বাবুয়ের বন্যপ্রাণী কর্তৃপক্ষ। 

এল নিনোর কারণে দক্ষিণ আফ্রিকার দেশগুলোতে বর্তমানে এমন ভয়াবহ খরা চলছে। এতে প্রায় ৬.৮০ কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। পুরো এলাকায় খাদ্যসামগ্রীর ভয়াবহ সংকট দেখা দিয়েছে। জিম্বাবুয়ে পার্কস অ্যান্ড ওয়াইল্ডলাইফ অথরিটির মুখপাত্র টিনাশে ফারাভো বলেন, 'আমরা নিশ্চিত যে এই খাদ্যসংকটকে কিছুটা কমাতে পারবে ২০০টি হাতি। এই কাজটি সারা দেশে করা হবে।'

তিনি আরও বলেন, 'কাজটা খুব একটা সহজ নয়। তবে আমরা ২০০টি হাতিকে আলাদা করে বেছে রেখেছি। সব সম্প্রদায়ের কাছে পাঠানো হবে হাতির মাংস। যেখানে চরম খরা। মানুষ খাদ্য নিয়ে চিন্তিত।'

এটাই প্রথম নয়, জিম্বাবুয়েতে আনুষ্ঠানিকভাবে হাতি মারা শুরু হয় ১৯৮৮ সালে। বিশেষ করে হাওয়াঙ্গে, মাবিরে, শোলোশো এবং চিরেজি জেলায়। প্রতিবেশী দেশ নামিবিয়াতেও ৮৩টি হাতি মেরে ফেলা হয়েছে ইতিমধ্যেই। তাদের মারারও একই কারণ ছিল, যাতে সেখানকার ক্ষুধার্ত মানুষকে মাংস খাওয়ানো যায়। 

আফ্রিকার পাঁচটি অঞ্চলে ২ লাখের বেশি হাতির বাস। এই অঞ্চলগুলি হল- জিম্বাবুয়ে, জাম্বিয়া, বতসোয়ানা, অ্যাঙ্গোলা এবং নামিবিয়া। আফ্রিকার এই দেশগুলোতে সারা বিশ্বে সবচেয়ে বেশি হাতি রয়েছে। 


```