Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

'কে নেতৃত্ব দেবে জানি,' ইরান নিয়ে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের, বলে দিলেন আগামীর পরিকল্পনা

ইরান নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন ডোনাল্ড ট্রাম্প। জানালেন, কার হাতে উঠতে পারে আগামীর নেতৃত্ব—আর কী পরিকল্পনা তাঁর।

 'কে নেতৃত্ব দেবে জানি,'  ইরান নিয়ে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের, বলে দিলেন আগামীর পরিকল্পনা

ট্রাম্প- খামেনেই

গার্গী দাস

শেষ আপডেট: 1 March 2026 10:34

দ্য ওয়াল ব্যুরো: ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনেই (Ali Khamenei) নিহত হওয়ার পর নতুন করে উত্তেজনা ছড়াল আরবদুনিয়ায়। আর সেই প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) করলেন বিস্ফোরক মন্তব্য। ইরানের পরবর্তী 'শাসক' কে তা তিনি জানেন বলে দাবি করলেন কিন্তু কোনওভাবে প্রকাশ করতে চাইলেন না নাম।

সিবিএস নিউজকে (CBS News) দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমি ঠিকই জানি কে সিদ্ধান্ত নিচ্ছেন। কিন্তু সেটা বলতে পারব না।’ তাঁকে জিজ্ঞেস করা হয়, ইরানে কাকে নেতৃত্বে দেখতে চান? উত্তরে ট্রাম্প বলেন, ‘হ্যাঁ, কিছু ভাল প্রার্থী আছে।’আরও এক ধাপ এগিয়ে মার্কিন প্রেসিডেন্টের দাবি, ‘একসময় ওরা আমাকে ফোন করে জিজ্ঞেস করবে, আমি কাকে চাই।’ যদিও সঙ্গে যোগ করেন, ‘একটু রসিকতা করছি।’

খামেনেই নিহত, বড়সড় হামলা

৮৬ বছর বয়সি আলি খামেনেই (Ali Khamenei) শনিবার মার্কিন-ইজরায়েল যৌথ হামলায় নিহত হন বলে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম নিশ্চিত করেছে। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর (Benjamin Netanyahu) দাবি, তেহরানে খামেনেইয়ের কমপাউন্ড ধ্বংস করা হয়েছে। ইজরায়েলি সেনা সূত্রে খবর, হামলায় খামেনেইয়ের শীর্ষ উপদেষ্টা আলি শামখানি (Ali Shamkhani) এবং ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান জেনারেল মহম্মদ পাকপুর (Mohammad Pakpour)-ও নিহত হয়েছেন।

প্রায় ২০০টি যুদ্ধবিমান দিয়ে ৫০০টি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয় শনিবার হঠাৎ। যা তাদের ইতিহাসের সবচেয়ে বড় বিমান অভিযান

পাল্টা হামলা, বাড়ছে সংঘাত

ইরান এই হামলাকে ‘অবৈধ’ ও ‘অকারণ’ বলে দাবি করে পাল্টা ইজরায়েল ও উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলির দিকে ক্ষেপণাস্ত্র ছুড়তে শুরু করেছে রাত থেকেই। দুবাই-সহ আরব দুনিয়ার বেশ কিছু এলাকা মারাত্মক ক্ষতগ্রস্ত। ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় খামেনেইকে ‘ইতিহাসের অন্যতম খারাপ ব্যক্তি’ বলে আখ্যা দেন। তিনি লেখেন, ‘এটা শুধু ইরানের মানুষের জন্য ন্যায়বিচার নয়, বিশ্বের বহু দেশের মানুষের জন্যও।’

তিনি আরও জানান, এই সামরিক অভিযান অপারেশন ‘এপিক ফিউরি’ (Operation Epic Fury) চলবে ‘প্রয়োজন হলে যতদিন দরকার’। তাঁর দাবি, লক্ষ্য হল ইরানের শাসনব্যবস্থার হুমকি দূর করা এবং পশ্চিম এশিয়ায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠা।

নেতৃত্বের প্রশ্নে অনিশ্চয়তা

১৯৮৯ সাল থেকে ইরানের নেতৃত্বে ছিলেন খামেনেই। তিনি প্রকাশ্যে কখনও উত্তরসূরির নাম ঘোষণা করেননি। ফলে এখন ইরানের ক্ষমতার ভার কার হাতে যাবে, তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। অনেকে বলছেন, খামেনেইয়ের পর ইরানের অন্তর্বর্তী নেতৃত্ব নেবে প্রেসিডেন্টের অস্থায়ী পরিষদ। তবে, সেবিষয়ে তেহরান এখনও কিছু নিশ্চিত করেনি। দৌড়ে খামেনেইয়ের ছেলেও রয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছেন, এখন ইরানের সঙ্গে আলোচনা করা ‘অনেক সহজ’ হবে। তবে বাস্তবে পরিস্থিতি অত্যন্ত অস্থির। হামলা ও পাল্টা হামলার পর আরবদুনিয়ায় বড়সড় সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে।


```