Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

Nobel Prize 2025: সাহিত্যে নোবেল পেলেন হাঙ্গেরির লেখক লাজলো ক্রাজনাহোরকাই

সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হাঙ্গেরির বিখ্যাত লেখক লাজলো ক্রাজনাহোরকাই। ভয় ও আশার মিশেলে তাঁর সাহিত্যকর্মকে স্বীকৃতি দিল নোবেল কমিটি।

Nobel Prize 2025: সাহিত্যে নোবেল পেলেন হাঙ্গেরির লেখক লাজলো ক্রাজনাহোরকাই

গার্গী দাস

শেষ আপডেট: 9 October 2025 17:26

দ্য ওয়াল ব্যুরো: ২০২৫ সালের সাহিত্যে নোবেল পুরস্কার ঘোষণা করল সুইডিশ অ্যাকাডেমি। এ বছর এই পুরস্কারে ভূষিত হলেন হাঙ্গেরির প্রখ্যাত সাহিত্যিক লাজলো ক্রাজনাহোরকাই।

বৃহস্পতিবার ঘোষণা করা বিবৃতিতে নোবেল কমিটি জানিয়েছে, তাঁর 'অ্যাপোক্যালিপটিক ভয়াবহতার মাঝেও শিল্পের শক্তিকে পুনর্নিশ্চিত করা এক অনন্য ও দূরদর্শী সাহিত্যকর্ম'-এর জন্য তাঁকে এই সম্মানে ভূষিত করা হয়েছে।

লাসলো ক্রাসনাহোরকাই দীর্ঘদিন ধরেই ইউরোপীয় সাহিত্যের এক প্রভাবশালী মুখ। তাঁর লেখায় আধুনিক সমাজের ভাঙন, একাকিত্ব এবং অস্তিত্বের সংকট ফুটে ওঠে নিখুঁতভাবে। জটিল ও গাঢ় বর্ণনার জন্য তিনি পরিচিত। বহু সাহিত্য সমালোচকই তাঁকে 'কাফকা-র উত্তরসূরি' বলে অভিহিত করেছেন।

এই সম্মান পেয়ে বিশ্বসাহিত্যের দিক থেকে নতুন অধ্যায় খুললেন হাঙ্গেরির এই প্রবীণ লেখক। ক্রাজনাহোরকাইয়ের বিখ্যাত উপন্যাসগুলির মধ্যে রয়েছে Satantango, The Melancholy of Resistance ও Baron Wenckheim’s Homecoming। তাঁর সাহিত্যকর্ম অনুবাদ হয়েছে বহু ভাষায় এবং আন্তর্জাতিক পাঠকমহলে ব্যাপকভাবে প্রশংসিত।

নোবেল কমিটি জানিয়েছে, তাঁর লেখায় যেমন ভয় ও হতাশার ছায়া পাওয়া যায়, তেমনই মেলে মানুষের আত্মশক্তি ও শিল্পের প্রতি বিশ্বাসের জোর, যা এই সময়ের জন্য এক গভীর বার্তা বহন করে।


```