Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

এত কাণ্ড করে ফেরা হল শেষমেশ, কী পেলেন সুনীতারা? নাসা কত টাকা অতিরিক্ত দিল মহাকাশচারীদের?

মাত্র ৮ দিনের মিশনে গিয়ে ৯ মাস মহাকাশে আটকে ছিলেন সুনীতারা। দিনের হিসেবে প্রায় ২৮৬ দিন।

এত কাণ্ড করে ফেরা হল শেষমেশ, কী পেলেন সুনীতারা? নাসা কত টাকা অতিরিক্ত দিল মহাকাশচারীদের?

ব্যারি উইলমোর এবং সুনীতা উইলিয়ামস

শেষ আপডেট: 19 March 2025 14:16

দ্য ওয়াল ব্যুরো: নির্ধারিত সময়ের বেশি কাজ করলে 'ওভারটাইম' পাওয়ার নিয়ম অনেক অফিসেই রয়েছে। যদিও সেই অর্থ বেশি হয় না। কিন্তু কিছু তো পাওয়া যায়। 'হাতখরচ' হিসেবে অতিরিক্ত কিছু টাকা পাবেন মহাকাশচারী সুনীতা উইলিয়ামস (Sunita Williams) এবং ব্যারি উইলমোরও। নাসার (NASA) তরফেই দেওয়া হবে সেই টাকা। 

মাত্র ৮ দিনের মিশনে গিয়ে ৯ মাস মহাকাশে (ISS) আটকে ছিলেন সুনীতারা। দিনের হিসেবে প্রায় ২৮৬ দিন। অতিরিক্ত যতদিন স্পেস স্টেশনে তাঁরা কাটালেন সেই দিনের হিসেবে তাঁরা টাকা পাবেন নাসার থেকে। যদিও দিনপ্রতি মূল্য বেশি নয়, ভারতীয় মুদ্রায় মাত্র ৩৪৭ টাকা!

অনেকেই ভেবেছিলেন, মহাকাশচারীদের বেতন তো আছেই, তার ওপর এতদিন 'অতিরিক্ত' কাজের জন্য মোটা টাকা বরাদ্দ থাকবে তাঁদের জন্য। কিন্তু সব জল্পনায় জল ঢেলেছেন নাসার অবসরপ্রাপ্ত মহাকাশচারী কোডি কোলম্যান।

কোডি স্পষ্ট বলেছেন, কোনও দুর্ঘটনার জন্য অভিযানের দিন বেড়ে গেলে বেতন ছাড়া অতিরিক্ত অর্থ পাওয়া যায় ঠিকই, তবে তার পরিমাণ বেশি হয় না। অঙ্কের হিসেবে, দিনপ্রতি মাত্র চার ডলার, অর্থাৎ মুদ্রায় মাত্র ৩৪৭ টাকা। সেই হিসেবে দেখতে গেলে ২৮০ দিনেরও বেশি সময় মহাকাশে কাটানোর জন্য অতিরিক্ত মাত্র ১ হাজার ১৪৮ ডলার বা প্রায় ১ লক্ষ টাকা পাবেন সুনীতা-বুচরা। 

এদিকে ২৮৬ দিন পর পৃথিবীর মাটি স্পর্শ করলেও এখনই বাড়ি যেতে পারবেন না সুনীতারা। দীর্ঘদিন মহাকাশে থাকার কারণে শারীরিক নানা জটিলতার সৃষ্টি হয় মহাকাশচারীদের। সুনীতারাও ব্যতিক্রম নন। তাই এতদিন মহাকাশে থাকার কারণে পৃথিবীর বায়ুমণ্ডলের সঙ্গে সামঞ্জস্য রাখতে পারবেন না তাঁরা। পাশাপাশি মহাকাশ থেকে নতুন রোগ নিয়ে আশার আশঙ্কা থাকে, অন্যদিকে পৃথিবীর জীবাণুতেও সংক্রামিত হওয়ার সম্ভাবনা রয়েছে তাঁদের। তাই কোয়োরেন্টিনে থাকতে হবে তাঁদের।


```