Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

বিমানে বোমা রয়েছে! মাঝ আকাশে জানতে পারলেন পাইলট, তারপর...

পর পর দু'দিন এভাবে বিমানে বোমা হামলার হুমকি ঘিরে যাত্রীদের মধ্যে তো বটেই, বিমান সংস্থা এবং নিরাপত্তার সঙ্গে যুক্ত পদস্থ কর্তাদের মধ্যেও উদ্বেগ ছড়িয়েছে।

বিমানে বোমা রয়েছে! মাঝ আকাশে জানতে পারলেন পাইলট, তারপর...

ফাইল ছবি।

শেষ আপডেট: 15 October 2024 20:19

দ্য ওয়াল ব্যুরো: সোমবারের পর মঙ্গলবার। ফের বিমানে বোমা হামলার হুমকি! ঘটনার জেরে মাঝ আকাশ থেকে তড়িঘড়ি অবতরণ করা হল সাত সাতটি ভারতীয় বিমান! 

যুদ্ধকালীন তৎপরতায় যাত্রীদের বিমান থেকে নামিয়ে পরীক্ষা নিরীক্ষার পর সিভিল এভিয়েশন সিকিউরিটি ব্যুরো (বিসিএএস) এবং সাইবার সিকিউরিটি এজেন্সি নিশ্চিত করেছে, যে সংশ্লিষ্ট বিমানগুলিতে কোনও বোমা ছিল না। তবে পর পর দু'দিন এভাবে বিমানে বোমা হামলার হুমকি ঘিরে যাত্রীদের মধ্যে তো বটেই, বিমান সংস্থা এবং নিরাপত্তার সঙ্গে যুক্ত পদস্থ কর্তাদের মধ্যেও উদ্বেগ ছড়িয়েছে।

কারা, কী উদ্দেশ্যে এই হুমকি দিচ্ছে তা খতিয়ে দেখছে সিভিল এভিয়েশন সিকিউরিটি ব্যুরো (বিসিএএস) এবং সাইবার সিকিউরিটি এজেন্সি।

সংবাদ সংস্থা সূত্রের খবর, এদিন দিল্লি-শিকাগো এয়ার ইন্ডিয়া ফ্লাইট, জয়পুর-বেঙ্গালুরু এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস, দাম্মাম-লখনউ ইন্ডিগো ফ্লাইট, দারভাঙ্গা-মুম্বাই স্পাইসজেট ফ্লাইট এবং শিলিগুড়ি-বেঙ্গালুরু আকাসা এয়ার ফ্লাইট-সহ সাতটি বিমানে বোমা হামলার হুমকি দিয়ে নিরাপত্তা সংস্থাগুলিকে ট্যাগ করে  এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়।

বিষয়টি নজরে আসা মাত্রই সিভিল এভিয়েশন সিকিউরিটি ব্যুরো (বিসিএএস) ও সাইবার সিকিউরিটি এজেন্সির তরফে সংশ্লিষ্ট বিমানগুলিতে নিকটস্থ বিমান বন্দরে অবতরণের নির্দেশ দেওয়া হয়। এর মধ্যে মার্কিন-গামী এয়ার ইন্ডিয়ার বিমানটিকে তড়িঘড়ি নামানো হয় কানাডায়। একইভাবে বাকি বিমানগুলিকেও নিকটস্থ বিমানবন্দরে অবতরণ করানো হয়। 

সোমবার একই ধরনের বোমা হামলার হুমকির মুখে পড়েছিল মুম্বইয়ের তিনটি আন্তর্জাতিক ফ্লাইট। পরে অবশ্য বিমানের অভ্যন্তরে তন্ন তন্ন করে তল্লাশি চালিয়ে কিচ্ছু পাননি সিভিল এভিয়েশন সিকিউরিটি ব্যুরো (বিসিএএস), সাইবার সিকিউরিটি এজেন্সি এবং পুলিশের কর্তারা। এই ধরনের হুমকির নেপথ্যে কারা রয়েছে তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। 


```