Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

ইজরায়েলের ‘মাস্টারস্ট্রোক’! ১০ মিনিটে ১০০ ক্ষেপণাস্ত্র, খতম হিজবুল্লার শীর্ষ নেতার ছায়াসঙ্গী

দীর্ঘদিন ধরেই লেবাননে সক্রিয় হিজবুল্লা গোষ্ঠীর সঙ্গে ইজরায়েলের সংঘাত চলছে। এই পরিস্থিতিতে নতুন করে উত্তেজনা বাড়িয়েছে সাম্প্রতিক হামলা।

ইজরায়েলের ‘মাস্টারস্ট্রোক’! ১০ মিনিটে ১০০ ক্ষেপণাস্ত্র, খতম হিজবুল্লার শীর্ষ নেতার ছায়াসঙ্গী

আলি ইউসুফ হারশি

গার্গী দাস

শেষ আপডেট: 9 April 2026 15:57

দ্য ওয়াল ব্যুরো: লেবাননে ভয়াবহ হামলা চালিয়ে বড় সাফল্যের দাবি ইজরায়েলের (Israel Hezbollah strike)। বুধবার রাতের ব্যাপক বিমান হামলায় হিজবুল্লার শীর্ষ নেতা নাইম কাসেমের ঘনিষ্ঠ সহযোগী ও ভাইপো আলি ইউসুফ হারশিকে খতম করা হয়েছে বলে দাবি করেছে ইজরায়েলি সেনা (Ali Yusuf Harshi killed)।

সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, হারশি ছিলেন নাইম কাসেমের ব্যক্তিগত সচিব ও উপদেষ্টা। তাঁর দফতরের কাজকর্ম পরিচালনা এবং নিরাপত্তা তদারকির দায়িত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর।

এই হামলার পাশাপাশি দক্ষিণ লেবাননে হিজবুল্লার একাধিক অস্ত্রভাণ্ডার, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং ঘাঁটিতে আঘাত হানা হয়েছে। উত্তর ও দক্ষিণ লিটানি নদীর মধ্যে যাতায়াতের দুটি গুরুত্বপূর্ণ পথ ভেঙে দেওয়া হয়েছে বলে খবর। সেগুলি ব্যবহার করে বিপুল পরিমাণ অস্ত্র ও রকেট সরানো হত।

বুধবারই লেবাননে ইজরায়েলের অন্যতম বৃহত্তম হামলার সাক্ষী থাকে বিশ্ব। মাত্র ১০ মিনিটে প্রায় ১০০টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। রাজধানী বেইরুট, দক্ষিণ লেবানন ও বেকা উপত্যকায় হিজবুল্লার নেতৃত্বকে নিশানা করা হয়। এই হামলায় অন্তত ১৮২ জনের মৃত্যু হয়েছে এবং ৮০০-র বেশি মানুষ আহত হয়েছেন এপর্যন্ত।

ইজরায়েলের অভিযোগ, হিজবুল্লা সাধারণ মানুষের বসতিপূর্ণ এলাকাকে ঢাল হিসেবে ব্যবহার করছে। যদিও স্থানীয় বাসিন্দা ও প্রশাসনের দাবি, কোনও সতর্কতা ছাড়াই আবাসিক এলাকায় হামলা চালানো হয়েছে, যা বর্বরোচিত।

দীর্ঘদিন ধরেই লেবাননে সক্রিয় হিজবুল্লা গোষ্ঠীর সঙ্গে ইজরায়েলের সংঘাত চলছে। এই পরিস্থিতিতে নতুন করে উত্তেজনা বাড়িয়েছে সাম্প্রতিক হামলা।

এরই মধ্যে পাল্টা পদক্ষেপ হিসেবে হরমুজ প্রণালী বন্ধ করে দেয় ইরান। তারা দাবি করেছে, লেবাননে হামলা বন্ধ করাই যুদ্ধবিরতির অন্যতম শর্ত ছিল। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই দাবি খারিজ করে জানিয়েছেন, লেবানন কোনওভাবেই সেই চুক্তির অংশ ছিল না।

ফলে যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে বড় অনিশ্চয়তা। পাকিস্তানে নির্ধারিত বৈঠকের আগেই পরিস্থিতি ফের জটিল হয়ে উঠছে। 


```