Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

নিউ ইয়র্কের আকাশে ফের দুর্ঘটনা, হাডসন নদীতে হেলিকপ্টার ভেঙে মৃত ৬, ছিলেন সিমেন্সের সিইও

নদী থেকে দু’জনকে জীবিত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা সম্ভব হয়েছিল। কিন্তু বাঁচানো যায়নি।

নিউ ইয়র্কের আকাশে ফের দুর্ঘটনা, হাডসন নদীতে হেলিকপ্টার ভেঙে মৃত ৬, ছিলেন সিমেন্সের সিইও

নিউ ইয়র্কে ফের হেলিকপ্টার দুর্ঘটনা।

শেষ আপডেট: 11 April 2025 10:50

দ্য ওয়াল ব্যুরো: নিউ ইয়র্কে (New York) ফের দুর্ঘটনার কবলে পড়ল একটি হেলিকপ্টার (Helicopter)। ভারতীয় সময় বৃহস্পতিবার গভীর রাতে পর্যটকবাহী হেলিকপ্টারটি ভেঙে হাডসন নদীতে (Hudson River) পড়ে যায়। পাইলট-সহ কপ্টারের ছয় যাত্রী মারা যান (Six passengers killed)।

নিউ ইয়র্কের মেয়র এরিক অ্যাডামস জানান, পাইলট বাদে বাকিরা স্পেনের বাসিন্দা। তাঁরা বেড়াতে এসেছিলেন। নদী থেকে দু’জনকে জীবিত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা সম্ভব হয়েছিল। কিন্তু বাঁচানো যায়নি।

NYC helicopter crash: Who was in Bell 206 chopper that fell into Hudson  River - first details - Hindustan Times
অভিশপ্ত কপ্টারে ওঠার আগে।

নিহতদের সকলের নাম পরিচয় এখনও জানা যায়নি। নিউ ইয়র্ক পোস্ট (New York Post newspaper) কাগজ জানিয়েছে, নিহতদের একজন স্পেনের বহুজাতিক সংস্থা সিমেন্সের (Siemens) সিইও অগাস্টিন এসকোবার। মেয়র এরিক বলেন, ঘটনাটি মর্মান্তিক। বেড়াতে এসে এভাবে মারা যাওয়া মেনে নেওয়া যায় না।

Family of Spanish tourists killed in New York helicopter crash

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)  বলেন, ‘হেলিকপ্টার দুর্ঘটনার ভিডিও আমি দেখেছি। ভয়াবহ দৃশ্য। কী মর্মান্তিক ঘটনা। ছয়জন মানুষের প্রাণ চলে গেল।’ নিউ ইয়র্ক পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্য দুটি শিশু রয়েছে।

নিউ ইয়ক এবং ওয়াশিংটন সাম্প্রতিক সময়ে আরও দুটি হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়ে। প্রাণ যান বেশ কয়েকজনের। দুই শহরেও বহু সংস্থা হেলিকপ্টার পরিবহণ ব্যবসায় যুক্ত। বিভিন্ন শহরের মধ্যে যাতায়াতে মানুষ কপ্টার ব্যবহার করে থাকে। এছাড়া মার্কিন শীর্ষ আধিকারিকেরাও কপ্টারে যাওয়া আসা করেন।

মার্কিন পরিবহণ সচিব সিন ডাফিকে প্রেসিডেন্ট ট্রাম্প দুর্ঘটনার কারণ অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন। কোনও কোনও মহলের ধারণা, কপ্টার রক্ষণাবেক্ষণ এবং নিয়মিত পরীক্ষায় গাফিলতি থাকছে। পাইলটের ভুলে দুর্ঘটনার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না।


```