Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

ছাত্রের পর নিরাপত্তারক্ষী, ফের কানাডায় খুন ভারতীয় বংশোদ্ভূত যুবক! গ্রেফতার দুই দুষ্কৃতী

পুলিশ সূত্রে খবর, যুবকের নাম হর্ষনদীপ সিং।

ছাত্রের পর নিরাপত্তারক্ষী, ফের কানাডায় খুন ভারতীয় বংশোদ্ভূত যুবক! গ্রেফতার দুই দুষ্কৃতী

সিসিটিভি ফুটেজের ছবি

শেষ আপডেট: 8 December 2024 17:11

কলকাতা ব্যুরো: ফের কানাডায় খুন ভারতীয় বংশোদ্ভুত যুবক। শুক্রবার কানাডার এডমন্টনে নিরাপত্তারক্ষী হিসেবে কর্মরত ২০ বছর বয়সি যুবককে গুলি করে খুনের অভিযোগ উঠেছে। ঘটনায় ইতিমধ্যে দু’জনকে গ্রেফতার করে তদন্ত শুরু করেছে এডমন্টন পুলিশ সার্ভিস

পুলিশ সূত্রে খবর, যুবকের নাম হর্ষনদীপ সিং। সিসিটিভি ফুটেজ দেখে তদন্তকারীরা জানতে পেরেছে, শুক্রবার রাতে এমন কাণ্ড ঘটেছে। সেদিন রাত সাড়ে ১২টা নাগাদ স্থানীয় একটি অ্যাপার্টমেন্ট ভবনে গুলির শব্দ পান সেই মতো ১০৭ নম্বর অ্যাভিনিউতে পৌঁছে সিঁড়ির তলায় নিরাপত্তারক্ষীর দেহ দেখতে পান বলে খবর।

তবে হর্ষনদীপকে হাসপাতালে নিয়ে গিয়েও লাভ হয়নি। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশের হাতে যে সিসিটিভি ফুটেজ এসেছে তাতে দেখা যাচ্ছে তিন সদস্যের একটি দল আসে। একজন ভারতীয় যুবককে সিঁড়ি দিয়ে নিচে ঠেলে ফেলে দেয় এবং এবং অন্যজন তাঁকে পিছন থেকে গুলি মারছে।

দুই অভিযুক্তের নাম ইভান রেইন ও জুডিথ সল্টোক্স। দু’জনের বয়স ৩০ বছর। অভিযুক্তদের থেকে পিস্তল-শ একাধিক অস্ত্র উদ্ধার হয়েছে। সোমবার নিরাপত্তারক্ষীর দেহ ময়নাতদন্ত হওয়ার কথা রয়েছে।

গত শুক্রবারই কানাডায় ভারতীয় পড়ুয়াকে খুনের অভিযোগ সামনে আসে। গুরাশিস সিং নামে বছর বাইশের ওই ছাত্র সরনিয়ার ল্যাম্বটন কলেজে লেখাপড়া করতেন। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের নাম ক্রসলে হান্টার। গুরাশিসের সঙ্গেই কানাডায় একটি বাড়ি ভাড়া নিয়ে থাকত সে। পয়লা ডিসেম্বর কুইন স্ট্রিটের ওই বাড়ি থেকেই পাঞ্জাবি পড়ুয়ার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয় বলে জানা গেছে।

তদন্তকারীদের মতে, কোনও একটি বিষয়কে কেন্দ্র করে দুজনের মধ্যে অশান্তি শুরু হয়। সে সময় আচমকাই সামনে পড়ে থাকা ছুরি গুরাশিসের বুকে বসিয়ে দেয় ক্রসলে।

একবার নয়, রাগ মেটাতে একাধিকবার ভারতীয় পড়ুয়ার শরীরে লাগাতার কোপ বসাতে শুরু করে সে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্তকে উদ্ধার করে এবং গুরাশিসের দেহ ময়নাতদন্তের জন্য পাঠায়।


```