Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

ইজরায়েলের উপর বেনজির আক্রমণ হামাসের, এক সঙ্গে ৫ হাজার রকেট হানা, যুদ্ধ ঘোষণা বিবির

ইজরায়েলের উপর বেনজির আক্রমণ হামাসের, এক সঙ্গে ৫ হাজার রকেট হানা, যুদ্ধ ঘোষণা বিবির

শেষ আপডেট: 7 October 2023 15:36

দ্য ওয়াল ব্যুরো: শনিবার সকালে ইজরায়েলের বিরুদ্ধে বেনজির আক্রমণ শানালো প্যালেস্তাইেনর উগ্রপন্থী সংগঠন হামাস। ৫ হাজারের বেশি রকেট ছোড়া হয়েছে ইজরায়েলের মূল ভূখণ্ডের দিকে। যার আঘাতে ইজরায়েলের এক মেয়র সহ ৬ জনের মৃত্যু হয়েছে। আহত তিনশরও বেশি। 

হামাসের এই আক্রমণের জবাব দিতে দুপুরেই পুরোদস্তুর যুদ্ধ ঘোষণা করে দিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। যিনি আন্তর্জাতিক কূটনীতিতে বিবি নামে পরিচিত। নেতানিয়াহু বলেছেন, “হামাসকে এই জঘন্য কাজের জন্য মূল্য চোকাতেই হবে। এটা আর কোনও অনুপ্রবেশ বলে বিবেচিত হবে না। এটা যুদ্ধ। আমরা এর জবাব দেবই”।

হামাসের বিরুদ্ধে এই যুদ্ধকে ইজরায়েল নাম দিয়েছে ‘অপারেশন আয়রন শোর্ডস’। নেতানিয়াহু যুদ্ধ ঘোষণা করতেই গাজা স্ট্রিপে হামাসের ডেরা লক্ষ্য করে গোলাবর্ষণ শুরু করেছে ইজরায়েলের বায়ুসেনা। অন্তত এক ডজন লড়াকু বিমান নামিয়েছে ইজরায়েল।

এখনও পর্যন্ত যা খবর তাতে এটা স্পষ্ট যে সুপরিকল্পিত ভাবেই ইজরায়েলের বিরুদ্ধে আঘাত হানতে নেমেছে হামাস। একদিকে রকেট হানা শুরু হয়েছে। সেই সঙ্গে হামাস উগ্রপন্থীরা ছোট ছোট দলে ভাগ হয়ে ঢুকে পড়েছে ইজরায়েলের মূল ভূখণ্ডে। এমনকি প্যারাগ্লাইডার ব্যবহার করেও হানা দিয়েছে ইজরায়েলে। 

জানা গিয়েছে, ইজরায়েলের বেশ কিছু জায়গা দখল করেছে হামাস। এমনকি ইজরায়েলের সেনাবাহিনীর অনেককে তারা বন্দি করেও রেখেছে।

ইজরায়েল ও প্যালেস্তাইনের উগ্রপন্থী সংগঠন হামাসের মধ্যে সংঘাত নতুন নয়। কিন্তু এত বড় হানা সাম্প্রতিক কালে হয়নি। বরং ইজরায়েল তাদের দমিয়ে রাখতেই সফল হয়েছিল। অনেকের মতে, এবার যে হানা হয়েছে তার আগাম তথ্য ছিল না ইজরায়েলের কাছে। সেদিক থেকে ইজরায়েলের গোয়েন্দা ব্যর্থতাও রয়েছে।

ইজরায়েল ও প্যালেস্তাইনের উগ্রপন্থী সংগঠন হামাসের মধ্যে সংঘাত নতুন নয়। কিন্তু এত বড় হানা সাম্প্রতিক কালে হয়নি। বরং ইজরায়েল তাদের দমিয়ে রাখতেই সফল হয়েছিল। অনেকের মতে, এবার যে হানা হয়েছে তার আগাম তথ্য ছিল না ইজরায়েলের কাছে। সেদিক থেকে ইজরায়েলের গোয়েন্দা ব্যর্থতাও রয়েছে।

এদিন আক্রমণ হানার পর মুহূর্তেই একটি রেকর্ডেড ভিডিও টেপ প্রকাশ করেছে হামাস। তাতে দেখা যাচ্ছে হামাস নেতা মহম্মদ দিফ বলছেন, ‘অপারেশন আল আকসা ফ্লাড’ শুরু হয়ে গিয়েছে। আল্লাহ সাহায্য নিয়ে আমরা লড়াইতে নেমে পড়েছি। এবার শত্রুরাও বুঝতে পারবে দায়িত্বজ্ঞানহীন হয়ে বেপরোয়া আচরণের ফল কী হতে পারে।


```