Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

ইদের দিন হাফিজ সইদের আত্মীয়, লস্করের অর্থ সংগঠক খুন করাচিতে

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রহমান আন্তর্জাতিক জঙ্গিদল লস্করের একজন বড়সড় তহবিল সংগঠক।

ইদের দিন হাফিজ সইদের আত্মীয়, লস্করের অর্থ সংগঠক খুন করাচিতে

খুনের সময় দোকানের সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। 

শেষ আপডেট: 31 March 2025 16:59

দ্য ওয়াল ব্যুরো: পবিত্র ইদের দিন, সোমবার, জঙ্গি সংগঠন লস্কর-ই-তোইবার অর্থ মদতকারী এবং হাফিজ সইদের ঘনিষ্ঠ আত্মীয় আবদুল রহমানকে গুলি করে হত্যা করা হল। পাকিস্তানের করাচিতে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী খুব কাছ থেকে রহমানকে মাথায় গুলি করে।

পুলিশ জানিয়েছে, একটি বাইকে করে দুই দুষ্কৃতী আসে। রহমান তখন একটি দোকানের ভিতরে দাঁড়িয়ে ছিল। কাউন্টারের সামনে এসে একজন প্রায় হাতখানেক দূরত্ব থেকে গুলি করে উধাও হয়ে যায়। খুনের সময় দোকানের সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রহমান আন্তর্জাতিক জঙ্গিদল লস্করের একজন বড়সড় তহবিল সংগঠক। তার প্রাথমিক দায়িত্ব ছিল, বিভিন্ন সূত্র মারফত অর্থ সংগ্রহ করে আনা। করাচিতে রহমানের বিরাট প্রভাব-প্রতিপত্তি ছিল। লস্করের অর্থ সংগ্রহকারী সংগঠনের মেরুদণ্ড ছিল এই জঙ্গি। বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা অর্থ তার কাছে জমা পড়ত।

সেই অর্থ রহমান মূল দলের শীর্ষ নেতাদের কাছে পাঠাত। লস্করের বিরাট তহবিল গঠনের পিছনে রহমানের বিশাল হাতযশ ছিল। সে কারণে তার খুন হয়ে যাওয়া সংগঠনের পক্ষে বিশাল ক্ষতি বলে মনে করা হচ্ছে। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, দুষ্কৃতী প্রথমে রহমানের মাথায় গুলি করার পর দোকানে উপস্থিত দ্বিতীয় আরেকজনকেও গুলি করে পালায়। সম্ভবত সেও রহমান ঘনিষ্ঠ জঙ্গি বলে সন্দেহ। তবে দোকানের সামনে থাকা একটি বাচ্চার কোনও ক্ষতি না করেই চলে যায় পিস্তলবাজ লোকটি।


```