Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

কমোডের দাম কোটি টাকা! ১০১ কেজির সোনার টয়লেট ‘আমেরিকা'র নিলাম দেখল বিশ্ব, রয়েছে এক অদ্ভুত ইতিহাস

শিল্পীর দাবি, তাঁর এই কাজটির নাম 'আমেরিকা' (‘America’), যা অতিধনী সমাজকে ব্যঙ্গ করে তৈরি। 

কমোডের দাম কোটি টাকা! ১০১ কেজির সোনার টয়লেট ‘আমেরিকা'র নিলাম দেখল বিশ্ব, রয়েছে এক অদ্ভুত ইতিহাস

গ্রাফিক্স - শুভ্র শর্ভিন

পৃথা ঘোষ

শেষ আপডেট: 19 November 2025 17:49

দ্য ওয়াল ব্যুরো: গুস্তাভ ক্লিম্টের একটি বিরল পোর্ট্রেট চিত্র (Gustav Klimt portrait) মঙ্গলবার নিলামে বিক্রি হল ২৩৬ মিলিয়ন ডলারে, আধুনিক শিল্পকর্মের ইতিহাসে সর্বোচ্চ দাম। কিন্তু তার পাশাপাশি সেই একই অনুষ্ঠানে সকলের নজর পড়ে রইল অন্য এক দিকে। তা আর কিছুই নয়, এক ব্যতিক্রমী শিল্পকর্ম - খাঁটি সোনার তৈরি এক কমোড ('America' gold toilet)। দাম উঠল প্রায় ১২.১ মিলিয়ন ডলার, ভারতীয় মুদ্রায় প্রায় ১.২১ কোটি টাকা।

শিল্পীর ব্যঙ্গচিত্র - সোনার কমোড (Gold commode)

ইতালির বিতর্কিত শিল্পী মাউরিজিও ক্যাটেলান (Maurizio Cattelan), একসময় দেওয়ালে টেপ দিয়ে কলা আটকে এক বিশেষ শিল্পকর্ম তৈরি করেছিলেন আলোড়ন তুলেছিলেন। এই ১০১ কেজির, ১৮ ক্যারাট সোনার ‘টয়লেট’ তাঁরই কীর্তি।

নিউইয়র্কের সথবিজ নিলামঘরে (Sotheby’s auction) মঙ্গলবার সন্ধ্যায় নিলামে ওঠে শিল্পকর্মটি। নিলামের শুরুই ছিল ১০ মিলিয়ন ডলারের কাছাকাছি থেকে।

শিল্পীর দাবি, তাঁর এই কাজটির নাম 'আমেরিকা' (‘America’), যা অতিধনী সমাজকে ব্যঙ্গ করে তৈরি। তিনি একবার বলেছিলেন, “তুমি ২০০ ডলারের লাঞ্চ খাও বা ২ ডলারের হটডগ - শেষটা হতে হবে সেই একই জায়গায় - টয়লেটে।”

সথবিজও শিল্পকর্মটিকে বর্ণনা করেছে - “শিল্পসৃষ্টির অর্থনৈতিক মূল্যবোধের সঙ্গে পণ্যায়নের সংঘাতের তীক্ষ্ণ মন্তব্য” হিসেবে।

ক্লিম্টের দুর্লভ পোর্ট্রেটের রেকর্ড নিলাম

এর আগেই রাতে আকর্ষণের কেন্দ্রে ছিল ক্লিম্টের চিত্রকর্ম “Portrait of Elisabeth Lederer”। ২০ মিনিটের লড়াই চলার পর রেকর্ড দামে বিক্রি হয় ছবিটি। অস্ট্রিয়ান শিল্পীর খুব কমসংখ্যক কাজই দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসযজ্ঞ থেকে অক্ষত বেরিয়ে আসে, আর এটি সেগুলির মধ্যে অন্যতম।

চিত্রটিতে দেখা যায় শিল্পীর পৃষ্ঠপোষকের তরুণী কন্যাকে। যুদ্ধের সময় এটি অন্যান্য চিত্রকর্ম থেকে আলাদা করে রাখায় আগুনে নষ্ট হয়নি। এটি ছিল কসমেটিক জায়ান্ট Estée Lauder Companies-এর উত্তরাধিকারী লিওনার্ড এ. লডারের সংগ্রহের অংশ। তিনি চলতি বছরের শুরুতে প্রয়াত হন।

সোনার কমোডের অদ্ভুত ইতিহাস

নিলামে বিক্রি হওয়া টয়লেটটি ছিল ২০১৬ সালে তৈরি দু’টি সোনার ‘আমেরিকা’ কমোডের একটি। এটি কে সংরক্ষণ করে রেখেছিলেন তা জানা যায়নি।

অন্যটি ২০১৬ সালে নিউ ইয়র্কের গুগেনহাইম মিউজিয়ামে প্রদর্শিত হয়েছিল। এমনকি একসময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ভ্যান গঘের একটি ছবি ধার চান, তখন গুগেনহাইম পাল্টা প্রস্তাব দিয়েছিল, তিনি এই সোনার কমোড ধার নিতে চাইলে তারা দিতে পারে!

পরে অন্য টয়লেটটি ইংল্যান্ডের ব্লেনহাইম প্যালেস থেকে চুরি হয়ে যায়, যেখানে ব্রিটিশ নেতা উইনস্টন চার্চিলের জন্ম। দুই দুষ্কৃতী গ্রেফতার হলেও কমোডটির হদিস আর মেলেনি। তদন্তকারীদের অনুমান, সম্ভবত তা ভেঙে গলিয়ে ফেলা হয়েছে।

নিলামের আগে প্রদর্শনী

নিলামের কয়েক সপ্তাহ আগেই সথবিজ নিউ ইয়র্কের সদর দফতরে এই সোনার শিল্পকর্মটি প্রদর্শনে রাখা ছিল। অজানা এক সংগ্রাহকের মালিকানা থেকে এটি নিলামে ওঠে।


```