
শেষ আপডেট: 9 October 2023 00:01
দ্য ওয়াল ব্যুরো: শনিবার সকালে ইজরায়েলের উপর হামাসের হামলার খবর ছড়িয়ে পড়ার কিছু পরেই অপ্রীতিকর কিছু ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়। একটি ভিডিওতে দেখা যায়, এক মহিলাকে নগ্ন করে রাস্তায় হাঁটাচ্ছে হামাসের সশস্ত্র জঙ্গিরা। তাঁর গায়ে থুতুও দিচ্ছে। এই চরম বর্বরতা দেখে শিউরে ওঠে গোটা বিশ্ব।
হামাস প্রাথমিক ভাবে দাবি করেছিল ওই মহিলা ইজরায়েলি সৈনিক। ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনীতে পুরুষদের সঙ্গে সমান অধিকারে কাজ করেন মহিলারাও। কিন্তু নিউইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুযায়ী আদি লউক নামে এক জার্মান নাগরিক টুইটারে জানিয়েছেন, ওই মহিলা তাঁর বোন। তাঁর শানি লউক। তিনি একজন ট্যাটু আর্টিস্ট।
শানি লইকের মা ভাইসগ্র্যাড ২৪ এর টুইটার হ্যান্ডেল থেকে জানিয়েছেন, ওই মহিলা তাঁরই মেয়ে। তাঁর কাতর আর্তি, মেয়ের কোনও খোঁজ পেলে যেন তাঁকে জানানো হয়।
The mother of Shani Louk, the woman whose body was seen on video in the back of a pick-up truck driven by Palestinian terrorists to Gaza, released a statement earlier today.
— Visegrád 24 (@visegrad24) October 8, 2023
She confirmed she had seen her daughter on the video & asked the public for help with more information pic.twitter.com/LDcPsjGHP8
ওই মহিলার পরিবার জানিয়েছে, ঘটনার পর থেকে শানির কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। ইজরায়েলে উৎসব পর্ব চলছিল। শনিবার সকালে শানি একটি ওপেন এয়ার ফেস্টিভ্যালে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে তিনি হামাস জঙ্গিদের আক্রমণের মুখে পড়েন।
শানির বোন তোমাসিনার কথায়, “এ ঘটনায় আমাদের গোটা পরিবারের উপর যেন দুঃস্বপ্ন নেমে এসেছে। আমরা আশা করছি ওঁর খোঁজ পাওয়া যাবে”।
ওই মহিলা যে ওপেন এয়ার ফেস্টিভ্যালে গিয়েছিলেন, হামাস গোড়াতে সেখানে হামলা চালায়। শনিবার সকালে কুড়ি মিনিটের মধ্যে ইজরায়েলের উদ্দেশে প্রথমে ৫০০০ রকেট ছোড়ে হামাস জঙ্গিরা। তার পর সীমান্তের বেড়া ভেঙে ঢুকে পড়ে ইজরায়েলের অধিকৃত ভূখণ্ডের মধ্যে।
শুধু এই মহিলার উপর আক্রমণ নয়, হামাস জঙ্গিরা সামগ্রিক ভাবে মহিলা, শিশুদের উপর অত্যাচার চালাচ্ছে বলে জানিয়েছে ইজরায়েল। সেই সঙ্গে বেশ কিছু হাড়হিম করা ছবিও সোশাল মিডিয়ায় দেখা যাচ্ছে। যা নিয়ে নিন্দা করছে তামাম বিশ্ব।