Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গান্ধীজয়ন্তীর আগেই লন্ডনে 'বাপু'র মূর্তি ভাঙচুর, জাতির জনকের অবমাননায় কড়া প্রতিক্রিয়া ভারতের

স্থানীয় পুলিশ ও ক্যামডেন কাউন্সিলকে ঘটনার বিষয়ে জানানো হয়েছে এবং তদন্ত শুরু করেছে মেট্রোপলিটন পুলিশ।

গান্ধীজয়ন্তীর আগেই লন্ডনে 'বাপু'র মূর্তি ভাঙচুর, জাতির জনকের অবমাননায় কড়া প্রতিক্রিয়া ভারতের

লন্ডনের ট্যাভিস্টক স্কোয়ারে মহাত্মা গান্ধীর বসে থাকা ধ্যানমগ্ন ভাস্কর্য

পৃথা ঘোষ

শেষ আপডেট: 30 September 2025 09:18

দ্য ওয়াল ব্যুরো: গান্ধী জয়ন্তী পালনের কয়েকদিন আগেই লন্ডনের ট্যাভিস্টক স্কোয়ারে (London Tavistock Square) জাতির জনকের মূর্তি ভাঙা হল (Mahatma Gandhi statue vandalism))। ঘটনাটি ঘিরে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভারত (India reacts on London Gandhi statue vandalism)। ভারতীয় হাই কমিশনের (Indian High Commission UK) তরফে একে 'লজ্জাজনক ঘটনা' বলে অভিহিত করা হয়েছে। শুধু তাই নয়, অহিংসার নীতি উপরও আক্রমণ করা হয়েছে বলে স্পষ্ট মতামত জানিয়েছে ভারত।

সোমবার ভোরে মহাত্মা গান্ধীর বসে থাকা ধ্যানমগ্ন ভাস্কর্যটির পাদদেশে অশ্লীল ও ভারত-বিরোধী স্লোগানও শোনা যায়। স্থানীয় পুলিশ ও ক্যামডেন কাউন্সিলকে ঘটনার বিষয়ে জানানো হয়েছে এবং তদন্ত শুরু করেছে মেট্রোপলিটন পুলিশ।

ভারতীয় হাই কমিশন এক বিবৃতিতে জানিয়েছে, “এই ভাঙচুর কেবল মূর্তির উপর আঘাত নয়, বরং অহিংসার আদর্শ ও মহাত্মার উত্তরাধিকারের উপর হামলা। গান্ধী জয়ন্তী ও আন্তর্জাতিক অহিংসা দিবসের মাত্র কয়েক দিন আগে এমন ঘটনা অত্যন্ত নিন্দনীয়।”

হাই কমিশনের কর্মকর্তারা ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে মূর্তিকে আগের মর্যাদায় ফিরিয়ে আনার ব্যবস্থা নিচ্ছেন।

মূর্তির ইতিহাস

ভারত লিগের উদ্যোগে ব্রোঞ্জের এই ভাস্কর্যটি নির্মাণ করেছিলেন শিল্পী ফ্রেডা ব্রিলিয়ান্ট। ১৯৬৮ সালে এটি উদ্বোধন করা হয়। গান্ধীর আইনপড়ার দিনগুলোর স্মৃতিতে ইউনিভার্সিটি কলেজ লন্ডনের কাছে ট্যাভিস্টক স্কোয়ারে স্থাপন করা হয় মূর্তিটি। এর ফলকে লেখা আছে: “Mahatma Gandhi, 1869-1948”।

পরে এখানে শান্তিস্তম্ভ স্থাপন করা হয়। হিরোশিমার ঘটনায় নিহতদের স্মৃতিতে রয়েছে চেরি গাছও। ১৯৮৬ সালে জাতিসংঘের আন্তর্জাতিক শান্তি বর্ষ উপলক্ষে রোপণ করা একটি ম্যাপেল এবং ১৯৯৫ সালে সম্মানস্বরূপ একটি গ্রানাইট স্মারক উন্মোচন করা হয়েছিল।

প্রতি বছর ২ অক্টোবর এখানে ফুলের মালা, ভজন ও শ্রদ্ধাঞ্জলির মাধ্যমে গান্ধী জয়ন্তী এবং জাতিসংঘ ঘোষিত International Day of Non-Violence পালিত হয়।

লন্ডনের 'পিস পার্ক' নামে পরিচিত এই এলাকায় মহাত্মা গান্ধীর মূর্তির এমন অবমাননায় স্পষ্টতই ক্ষুব্ধ ভারত।


```