Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প 'জাদু', শেষপর্যন্ত লড়েও পারলেন না কমলা হ্যারিস

ট্রাম্প এই জয়কে স্বাধীনতা ও গণতন্ত্রের বিপুল জয় বলে ব্যাখ্যা করেন।

আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প 'জাদু', শেষপর্যন্ত লড়েও পারলেন না কমলা হ্যারিস

কমলার দলের সঙ্গে বেশ কিছুটা দূরত্ব অর্জন করে সংখ্যাগরিষ্ঠ হতে চলেছেন ট্রাম্প।

শেষ আপডেট: 6 November 2024 15:00

দ্য ওয়াল ব্যুরো: আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচনের প্রবণতায় রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প জিতে যাচ্ছেন। প্রথম থেকে প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের তুলনায় এগিয়ে থেকে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের দোরগোড়ায় পৌঁছে গিয়েছেন ট্রাম্প। দ্বিতীয়বার হোয়াইট হাউসের অধীশ্বর হতে চলা ট্রাম্প এই জয়কে স্বাধীনতা ও গণতন্ত্রের বিপুল জয় বলে ব্যাখ্যা করেন। তিনি আরও বলেন, অনেকে বলে থাকেন যে, ঈশ্বর আমার প্রাণরক্ষা করেছেন একটি বিশেষ উদ্দেশ্য। আর তা হল দেশকে রক্ষা করার কাজের জন্য। আমার সরকার পরিচালনা একটাই লক্ষ্য থাকবে, তা হল যে প্রতিশ্রুতি দিয়েছি, তা পালন করে যাব। এখন সকলকে ঐক্যবদ্ধ হয়ে চলতে হবে।

এই মুহূর্তের গতিপ্রকৃতি অনুযায়ী কমলার দলের সঙ্গে বেশ কিছুটা দূরত্ব অর্জন করে সংখ্যাগরিষ্ঠ হতে চলেছেন ট্রাম্প। ভারতীয় সময় দুপুর দেড়টা পর্যন্ত হ্যারিসের পাল্লায় ২২৪ এবং ট্রাম্পের মুঠোয় যেতে চলেছে ২৬৭টি আসন।

মার্কিন প্রেসিডেন্ট পদে বসার জন্য মোট ৫৩৮টির মধ্যে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ২৭০টিতে জিততে হবে কোনও প্রার্থীকে। এখনও পর্যন্ত ট্রাম্পের পকেটে রয়েছে ৫১.২ শতাংশ এবং কমলা পেয়েছেন ৪৭.৪ শতাংশ সমর্থন। 

ভোটের জয়-পরাজয় সম্পর্কে ট্রাম্প বলেছেন, যদি পরিচ্ছন্ন ভোট হয়ে থাকে তাহলে তিনি পরাজয় মেনে নিতে রাজি আছেন। তবে ইভিএমের কারচুপি নিয়ে শাসক ডেমোক্র্যাটদের বিঁধে রেখেছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প অবশ্য জেতার বিষয়ে অত্যন্ত নিশ্চিত। তাঁর দাবি, হোয়াইট হাউসে দ্বিতীয়বারের জন্য তিনিই ফিরছেন। 

ইতিমধ্যেই সেনেটের অর্থাৎ দুই কক্ষবিশিষ্ট মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষের দখল পেয়েছে রিপাবলিকানরা। যার ফলে আগামী বছর মার্কিন কংগ্রেসের একটি কক্ষে নিয়ন্ত্রণে থাকবে ট্রাম্পের দলের। হাউস অফ কমন্স অথবা নিম্নকক্ষ জনপ্রতিনিধিসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ২১৮। সেখানে ট্রাম্পের দল এগিয়ে রয়েছে ১৯২টিতে এবং ডেমোক্র্যাটরা এগিয়ে রয়েছে ১৭১টিতে।


```