Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Earthquake: ইতিহাসের ৫ বিধ্বংসী ভূমিকম্প, যা বদলে দিয়েছে পৃথিবীর মানচিত্র

ইতিহাসে এমন অনেক বড় ভূমিকম্প আছে, যার প্রভাব শুধু মানুষের জীবনেই নয়, পৃথিবীর ভূগোল, উপকূলরেখা, নদীর গতিপথ- সবকিছু বদলে দিয়েছে। 

Earthquake: ইতিহাসের ৫ বিধ্বংসী ভূমিকম্প, যা বদলে দিয়েছে পৃথিবীর মানচিত্র

ফাইল ছবি

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 23 November 2025 00:03

দ্য ওয়াল ব্যুরো: ভূমিকম্প এমন একটি প্রাকৃতিক দুর্যোগ (Earthquake), যার শক্তি কয়েক সেকেন্ডের মধ্যেই শহর, গ্রাম, মানুষের জীবন- সবকিছু ওলটপালট করে দিতে পারে। ইতিহাসে এমন অনেক বড় ভূমিকম্প আছে, যার প্রভাব শুধু মানুষের জীবনেই নয়, পৃথিবীর ভূগোল, উপকূলরেখা, নদীর গতিপথ- সবকিছু বদলে দিয়েছে। এই প্রতিবেদনে তুলে ধরা হল এমনই পাঁচটি ভয়াবহ ভূমিকম্প (World's Top 5 Earthquake), যেগুলিকে আজও পৃথিবীর সবচেয়ে বড় প্রাকৃতিক বিপর্যয়ের তালিকায় উপরের দিকেই রাখা হয়।

চিনের শানসি ভূমিকম্প, ১৫৫৬

চিন তথা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি প্রাণহানির ভূমিকম্প (Deadliest earthquakes)। ১৫৫৬ সালে চিনের শানসি অঞ্চলে ঘটে এই বিপর্যয়। মিং রাজবংশের জিয়াজিং সম্রাটের রাজত্বকালে হওয়ায় একে 'জিয়াজিং গ্রেট ভূমিকম্প' বলা হয়। আনুমানিক ৮ লক্ষ ৩০ হাজার মানুষ মারা যান। সেই সময় অনেক মানুষ গুহায় থাকতেন, আর ভূমিকম্পে সেগুলি ধসে পড়ে ভয়ংকর ক্ষতি হয়। বিপর্যয়ের পর সেই এলাকার ভূমির উচ্চতা ও জমির আকারে স্পষ্ট পরিবর্তন দেখা যায়।

চিলি ভূমিকম্প, ১৯৬০

১৯৬০ সালের ২২ মে চিলিতে যে ভূমিকম্প হয়েছিল, রিখটার স্কেলে তার মাত্রা ছিল ৯.৫। ইতিহাসের অন্যতম শক্তিশালী ভূকম্পন ছিল এটি। কম্পনের তীব্রতায় মাটি ফেটে যায়, বহু সেতু ও রাস্তাঘাট ধ্বংস হয়ে যায়। চিলির ভূগোলের অনেক অংশ পুরোপুরি বদলে যায় এবং প্রশান্ত মহাসাগরে সুনামি তৈরি হয়ে দূরবর্তী হাওয়াই, জাপান, ফিলিপাইন পর্যন্ত আঘাত হানে।

সুমাত্রা-আন্দামান ভূমিকম্প, ২০০৪

২০০৪ সালের ২৬ ডিসেম্বরের সকাল। মাত্র কয়েক মিনিটে সাগরের নীচে এক বিশাল শক্তির বিস্ফোরণ ঘটে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৯.১ থেকে ৯.৩। এই কম্পন ভয়াবহ সুনামির জন্ম দেয়, যা ভারত মহাসাগরের চারপাশের ১৪টি দেশ কার্যত ধ্বংস করে দেয়। প্রায় আড়াই লক্ষ মানুষ মারা যান। উপকূলের ভূগোল বদলে যায়, কোথাও জমি ডুবে যায়, কোথাও আবার নতুন জমি তৈরি হয়।

জাপানের তোহোকু ভূমিকম্প, ২০১১

২০১১ সালের ১১ মার্চ জাপানের উত্তর-পূর্বে ঘটেছিল ৯.০ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প। এর পরপরই বিশাল সুনামি আছড়ে পড়ে উপকূলে। ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়, যার প্রভাব বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। জাপানের কিছু অঞ্চল কয়েক মিটার নীচে নেমে যায়, আবার উপকূলের রেখাও বদলে যায়।

নেপাল ভূমিকম্প, ২০১৫

২০১৫ সালের ২৫ এপ্রিল নেপালে ৭.৮ মাত্রার ভূমিকম্পে কাঠমান্ডু উপত্যকা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। ঐতিহাসিক মন্দির, পুরনো স্থাপত্য, হাজারও ঘরবাড়ি ধসে পড়ে। হিমালয়ের কিছু অংশে জমি সরে যায়, কিছু এলাকায় ভূমির উচ্চতা পরিবর্তন হয়। ভূ-বিজ্ঞানীরা জানিয়েছিলেন, এই ভূমিকম্পে হিমালয় কয়েক সেন্টিমিটার নেমে যায়।

এই পাঁচটি বিধ্বংসী ভূমিকম্প (Global Disasters)গুলি পৃথিবীর ভূগোলেও স্থায়ী পরিবর্তন এনে দিয়েছে। ভৌগোলিক মানচিত্র নতুন করে আঁকতে হয়েছে বিজ্ঞানীদের। মানবসভ্যতার ইতিহাসে চিহ্ন রেখে যাওয়া এই ভয়াবহ ভূমিকম্পগুলো আমাদের আরও একবার মনে করিয়ে দেয়, প্রকৃতির শক্তির সামনে মানুষ কত অক্ষম, আর পৃথিবীর ভৌগোলিক গঠন কতটা পরিবর্তনশীল।


```