Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

ট্রাম্পের হবু মন্ত্রীদের উপর বোমা হামলার হুমকি, তদন্তে এফবিআই

বোমা মেরে হত্যার হুমকি দেওয়া হয়েছে ডোনাল্ড ট্রাম্পের মনোনীত একাধিক মন্ত্রী ও উপদেষ্টাকে।

ট্রাম্পের হবু মন্ত্রীদের উপর বোমা হামলার হুমকি, তদন্তে এফবিআই

ডোনাল্ড ট্রাম্প

শেষ আপডেট: 28 November 2024 12:13

দ্য ওয়াল ব্যুরো: বোমা মেরে হত্যার হুমকি দেওয়া হয়েছে ডোনাল্ড ট্রাম্পের মনোনীত একাধিক মন্ত্রী ও উপদেষ্টাকে। মঙ্গল ও বুধবার হুমকি দিয়ে মেল, ফোন করা হয়েছে বলে জানিয়েছে সে দেশের তদন্তকারী সংস্থা এফবিআই। তারা জানিয়েছে, এ রকম নয়টি বার্তা নিয়ে তারা তদন্ত চালাচ্ছে।

গতমাসে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় রিপাবলিকান পার্টির প্রার্থী ট্রাম্পেকে দু'বার হত্যার চেষ্টা করা হয়। খুনের হুমকি দিয়ে বার্তা পাঠায় দুষ্কৃতীরা।

প্রেসিডেন্ট পদে নির্বাচিত ট্রাম্প জানুয়ারিতে দায়িত্ব নেবেন। তাঁর সরকারের প্রতিরক্ষা, আবাসন, কৃষি এবং শ্রম বিভাগের মন্ত্রীদের ইতিমধ্যেই নির্বাচিত করেছেন তিনি। মনোনীত করেছেন  জাতিসংঘের পরবর্তী মার্কিন রাষ্ট্রদূতকেও। তাঁদের মধ্যে ক'জনকে বোমা মেরে হত্যার হুমকি দেওয়া হয়েছে তা জানায়নি এফবিআই। তবে ট্রাম্প মনোনীত মন্ত্রী, আধিকারিকদের পাশাপাশি তাদের পরিবারের সদসরা হুমকির স্বীকার বলে জানিয়েছে এফবিআই। 

এফবিআই গোপনীয়তা বজায় রাখলেও হুমকি মেল পাওয়া অনেকেই সমাজ মাধ্যমে তা জানিয়েছেন। যেমন ট্রাম্প মনোনীত কৃষি বিভাগের প্রধান ব্রুক রলিনস এক্স হ্যান্ডেলে লিখেছেন,  পুলিশকে ধন্যবাদ। হুমকির বিষয়টি জানামাত্র পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়েছে।

আবাসন বিভাগের জন্য ট্রাম্প মনোনীত স্কট টার্নার এবং শ্রম সচিব লরি চ্যাভেজ-ডেরেমারও জানিয়েছেন তাঁরা হুমকির স্বীকার।

জানা গিয়েছে, হুমকির মুখে পড়া কেউই মার্কিন সিক্রেট সার্ভিসের নিরাপত্তা পান না। তাঁদের এখনই সিক্রেট সার্ভিসের নিরাপত্তা দেওয়ার দাবি জানিয়েছে রিপাবলিকান পার্টি।


```