Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

জাহাজ থেকে মাঝসমুদ্রে পড়ল ৫ বছরের মেয়ে, বাঁচাতে ডেক থেকে ঝাঁপ বাবার! আবেগে ভাসলেন যাত্রীরা

যাত্রীদের মোবাইল ক্যামেরায় ধরা পড়ে আবেগে ভরা মুহূর্ত। এক হাতে মেয়েকে আঁকড়ে ধরেছিলেন বাবা, অন্য হাতে বাঁচার চেষ্টায় ভাসছিলেন জলে।

জাহাজ থেকে মাঝসমুদ্রে পড়ল ৫ বছরের মেয়ে, বাঁচাতে ডেক থেকে ঝাঁপ বাবার! আবেগে ভাসলেন যাত্রীরা

সংগৃহীত ছবি

শেষ আপডেট: 1 July 2025 12:00

দ্য ওয়াল ব্যুরো: এক মুহূর্তের সিদ্ধান্ত, আর তাতেই রক্ষা পেল পাঁচ বছরের শিশু। বাবা হিসেবে ব্যক্তি যা করলেন, তা দেখে প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়া। হাড়হিম করা ভিডিও দেখে অনেকেই বাবার সঙ্গে কাটানো এমন নানা গল্প শেয়ার করছেন।

ঘটনা বাহামাসের। এই এলাকা থেকে দক্ষিণ ফ্লোরিডা ফিরছিল একটি জাহাজ। হঠাৎই ডেক থেকে পড়ে যায় একটি শিশুটি। চোখের পলক ফেলার আগেই তার বাবা ঝাঁপিয়ে পড়েন চতুর্থ ডেক থেকে উত্তাল সমুদ্রে। ততক্ষণে ভয়ে হাতের নখ কামড়াতে শুরু করেছেন অনেকে। কেউ কেউ বলেও ফেলেন, 'লোকটা তো ছোট বিন্দুর মতো হয়ে গেল, চোখের ডুবে গেল।'

উত্তাল সমুদ্রে পাঁচ বছরের শিশু আর তার বাবা তখন ভেসে থাকার চেষ্টায়। জাহাজের নাবিক জানতেন না এই ঘটনার কথা তাই ছুটিয়ে চলেছেন যানটিকে। কিন্তু ইমার্জেন্সি ব্রেক কষতেই বুঝতে পারেন কিছু হয়েছে। ঘটনা জেনে দ্রুত জাহাজ ঘুরিয়ে ঘটনাস্থলে পৌঁছন। জাহাজে ফেলেন লাইফ বোট ও অন্যান্য সরঞ্জাম। প্রশিক্ষিত রেসকিউ দল পৌঁছয় জলে ভেসে থাকা বাবা-মেয়ের কাছে।

যাত্রীদের মোবাইল ক্যামেরায় ধরা পড়ে আবেগে ভরা মুহূর্ত। এক হাতে মেয়েকে আঁকড়ে ধরেছিলেন বাবা, অন্য হাতে বাঁচার চেষ্টায় ভাসছিলেন জলে। রেসকিউ বোট পৌঁছতেই মেয়েকে তুলে দেন তাতে। পরে নিজে ওঠেন। ততক্ষণে ডেকজুড়ে খুশির কান্না আর হাততালি। এক যাত্রী বলেন, 'মেয়েটার মা কাঁদছিলেন। কিন্তু যখন দু’জনকে টেনে তোলা হল, তখনই ডেকের সমস্ত লোকজন হাউহাউ করে কাঁদতে শুরু করলেন। ঈশ্বরকে ধন্যবাদ, উনিই ওদের বাঁচিয়ে দিলেন।'

ডিজনি ক্রুজ কর্তৃপক্ষ এই তৎপরতার জন্য তাদের কর্মীদের কুর্নিশ জানিয়েছে। এক বিবৃতিতে তারা জানায়, 'আমাদের ক্রু সদস্যরা অসাধারণ দক্ষতা ও দ্রুততার সঙ্গে কাজ করে অতিথিদের নিরাপত্তা নিশ্চিত করেছেন। এই ঘটনা আবারও প্রমাণ করে আমাদের সুরক্ষা ব্যবস্থা কতটা মজবুত ও কার্যকর।'

সোমবার সকালেই জাহাজ পৌঁছয় পোর্ট এভারগ্লেডসে। যাত্রীরা তখনও আবেগে ভাসছেন। কারও মুখে অন্য কোনও কথা নেই, শুধু একটাই বিষয় ঘুরছে, এমন বাবাই তো প্রকৃত নায়ক।


```