Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

‘ভারতের সঙ্গে জেদ ছাড়ুন’, সাহায্য পেতে মুইজ্জুকে পরামর্শ মলদ্বীপের প্রাক্তন প্রেসিডেন্টের

আর্থিক প্রতিবন্ধকতা কাটিয়ে ওঠার জন্য মুইজ্জুকে ভারতের সঙ্গে সম্পর্ক শোধরানোর পরামর্শ দিলেন প্রাক্তন প্রেসিডেন্ট।

‘ভারতের সঙ্গে জেদ ছাড়ুন’, সাহায্য পেতে মুইজ্জুকে পরামর্শ মলদ্বীপের প্রাক্তন প্রেসিডেন্টের

শেষ আপডেট: 25 March 2024 08:02

দ্য ওয়াল ব্যুরো: বিপদের সময়ে বরাবরই মলদ্বীপের পাশে দাঁড়িয়েছে ভারত। এদিকে দেশের আর্থিক অবস্থা যখন ভালো নয়, ঠিক তখনই ভারত সরকারের সঙ্গে সমস্যা বাঁধিয়েছেন মলদ্বীপের নতুন প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু। কিন্তু মুইজ্জুর এই সিদ্ধান্তের বিরুদ্ধেই সুর চড়ালেন সেদেশের প্রাক্তন প্রেসিডেন্ট ইব্রাহিম মহম্মদ সোলিহ। আর্থিক প্রতিবন্ধকতা কাটিয়ে ওঠার জন্য মুইজ্জুকে ভারতের সঙ্গে সম্পর্ক শোধরানোর পরামর্শ দিলেন তিনি।

ভারত-মলদ্বীপের কূটনৈতিক সম্পর্কের টানাপড়েন দেখেছে সারা বিশ্ব। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ ওঠে মালদ্বীপের তিন মন্ত্রীর বিরুদ্ধে। গত সেপ্টেম্বরে মলদ্বীপে প্রেসিডেন্ট পরিবর্তনের পরই ভারতের সঙ্গে সম্পর্কের অবনতি হয়েছে। মলদ্বীপে ক্ষমতায় আসার পর থেকে মুইজ্জুর গলায় শোনা গিয়েছে ‘ভারত-বিরোধী’ সুর।

মলদ্বীপ থেকে সেনা সরানোর জন্য ভারতকে সরকারিভাবে জানিয়েও ছিলেন মুইজ্জু। তবে হঠাৎ দিন দুয়েক আগেই চিন-পন্থী মলদ্বীপের নতুন প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু ভারতের কাছ থেকে বকেয়া বিপুল ঋণে ছাড় দেওয়ার আবেদন জানিয়েছেন। আর ভারতের কাছে এই আবেদন জানানোর পরই প্রাক্তন প্রেসিডেন্ট তথা মলদ্বীপ ডেমোক্রেটিক পার্টির সদস্য মহম্মদ সোলি ভারতের সঙ্গে সম্পর্ক ঠিক করার জন্য মুইজ্জুকে পরামর্শ দিয়েছেন।

সোলি বলেন, “আমি নিশ্চিত যে আমাদের প্রতিবেশীরা সাহায্য করবে। আমাদের এই জেদ দেখানো বন্ধ করে আলোচনা শুরু করা উচিত। অনেকে রয়েছেন, যারা আমাদের সাহায্য করতে পারেন। কিন্তু উনি (মুইজ্জু) সমঝোতা করতে চান না।

প্রসঙ্গত, মলদ্বীপের ঘাড়ে বিপুল ঋণের বোঝা রয়েছে। চিনের কাছ থেকে ১৮ বিলিয়ন বা ১৮০০ কোটি মলদ্বীপ মুদ্রার ঋণ রয়েছে। ভারতের কাছ থেকেও ৮০০ কোটির ঋণ নিয়েছে মলদ্বীপ। ২৫ বছরের মধ্যে এই ঋণ মেটাতে হবে। আর এই ঋণের বোঝার কারণেই মলদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জুর গলাতে শোনা গিয়েছে নরম সুর। জানিয়েছেন, ভারত মলদ্বীপের ‘ঘনিষ্ঠ সহযোগী’-ই থাকবে। নয়াদিল্লির কাছে ঋণ মকুবের আর্জি জানিয়ে এই কথা বলেন তিনি।

 


```