Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

'ভারত-পাক সংঘর্ষ থামিয়েও কৃতিত্ব নেই!' নোবেল না পাওয়া নিয়ে নেতানিয়াহুর কাছে আক্ষেপ ট্রাম্পের

পহেলগাম হামলার (Pahalgam Terror Attack) জবাবে ভারতের 'অপারেশন সিঁদুর' (Operation Sindoor) অভিযানের পরই দু'দেশের মধ্যে সংঘাত (India Pakistan conflict) শুরু হয়েছিল।

'ভারত-পাক সংঘর্ষ থামিয়েও কৃতিত্ব নেই!' নোবেল না পাওয়া নিয়ে নেতানিয়াহুর কাছে আক্ষেপ ট্রাম্পের

ডোনাল্ড ট্রাম্প-নেতানিয়াহু

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 30 December 2025 14:25

দ্য ওয়াল ব্যুরো: বছরের শেষে ফের আলোচনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (US President Donald Trump) বহুল-চর্চিত দাবি, ভারত ও পাকিস্তানের সামরিক সংঘাত-সহ মোট আটটি যুদ্ধ তিনি থামিয়েছেন। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের (Trump Netanyahu meeting) সময় একটি ভিডিওতে উঠে আসে তাঁর এই মন্তব্য। সেই সঙ্গে শোনা যায় নোবেল শান্তি পুরস্কার না-পাওয়ায় ট্রাম্পের ক্ষোভও (Trump Nobel Prize rant)।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, আর্মেনিয়া-আজারবাইজান-সহ একাধিক দেশকে বাণিজ্য বন্ধের হুঁশিয়ারি ও শুল্ক বাড়ানোর মাধ্যমে চাপ দিয়ে সংঘাত থামিয়েছেন। তাঁর কথায়, “আটটা যুদ্ধ থামালাম, কেউ জানেই না কোন কোনটা। পুতিনও বলেছিল, 'দশ বছর চেষ্টা করেও পারেনি, তুমি একদিনে কীভাবে মিটিয়ে দিলে।’”

“বাণিজ্যই এখানে মূল কথা। আমি বলেছিলাম যুদ্ধ না থামালে বাণিজ্য করব না। ২০০ শতাংশ শুল্ক চাপালাম। পরের দিনই ফোন এল। ৩৫ বছরের লড়াই থেমে গেল,” এই দাবিও করেন ট্রাম্প।

পাক জঙ্গিগোষ্ঠীর পহেলগাম হামলার (Pahalgam Terror Attack) জবাবে ভারতের 'অপারেশন সিঁদুর' (Operation Sindoor) অভিযানের পরই দু'দেশের মধ্যে সংঘাত (India Pakistan conflict) শুরু হয়েছিল। পরে সংঘর্ষবিরতি প্রস্তাবে দুপক্ষ সম্মতি জানালে পরিস্থিতি স্বাভাবিক হয়। ১০ মে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে ট্রাম্প জানিয়েছিলেন, ভারত-পাকিস্তান সংঘর্ষবিরতিতে (India Pakistan ceasefire) রাজি হয়েছে, যা নাকি এক রাতব্যাপী ওয়াশিংটনের মধ্যস্থতায় সম্ভব হয়েছে। এই জন্য তাঁর নোবেল শান্তি পুরস্কার পাওয়া উচিত বলে বহুবার বলেছেন। কিন্তু সেই আশা পূরণ না হওয়ার আক্ষেপ রয়েই গেছে।

নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে তিনি দাবি করেন, ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাতও মিটিয়েছেন, আংশিকভাবে বাণিজ্য সংশ্লিষ্ট সুবিধা দেওয়ার প্রতিশ্রুতির মাধ্যমে। ট্রাম্প একপ্রকার আক্ষেপের সুরেই বলেন, “আমাকে কি কৃতিত্ব দেওয়া হয়? না। ভারত-পাকিস্তান যুদ্ধ থামালাম, আরও অনেককিছু করেছি।”

ভারত অবশ্য আগেই স্পষ্ট জানিয়ে দিয়েছে, তৃতীয় পক্ষের কোনও মধ্যস্থতা নয়। পাকিস্তানের ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস (DGMO) ভারতের সঙ্গে সরাসরি যোগাযোগ করলে সংঘর্ষবিরতির সিদ্ধান্ত করা হয়। সংসদেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, কোনও বিশ্বনেতা ভারতকে অভিযান থামাতে বলেননি। সিদ্ধান্ত পুরোপুরি ভারতের নিজস্ব ছিল।

অপারেশন সিঁদুর ও সংঘর্ষ বিরতির প্রেক্ষাপট

২২ এপ্রিল কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ৭ মে ভারতের ত্রিস্তরীয় সামরিক বাহিনী সশস্ত্র অভিযান চালায় 'অপারেশন সিঁদুর', যার লক্ষ্য ছিল পাকিস্তান ও পাক-অধিকৃত কাশ্মীরে থাকা জঙ্গি ঘাঁটিগুলি ধ্বংস করা। এরপর পাকিস্তানের তরফেও হামলা হয়। তবে ভারতের দাবি, সেনাবাহিনী পাকিস্তানের বহু হামলার চেষ্টা ব্যর্থ করেছে। চার দিনের সংঘর্ষের পর ১০ মে ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে রাজি হয়।

ট্রাম্প যেখানে তাঁর মধ্যস্থতার দাবি পুনরায় তুলে ধরছেন, সেখানে ভারত বারবার বলছে, কোনও বিদেশি হস্তক্ষেপ নয়; সিদ্ধান্ত নিয়েছে ভারতই। আর এই দাবি-প্রত্যাখ্যানের মধ্যেই আন্তর্জাতিক মহলে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে ট্রাম্পের মন্তব্য ঘিরে।


```