Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

Elon Musk: বিশ্বের সবচেয়ে ধনী হলেন ইলন মাস্ক, রেকর্ড সম্পত্তির মালিক! ধারেকাছে এখনও কেউ নেই

নভেম্বরে টেসলার শেয়ারহোল্ডাররা মাস্কের জন্য প্রায় ১ ট্রিলিয়ন ডলারের বেতন প্যাকেজে অনুমোদন দিয়েছেন। এটিই কর্পোরেট ইতিহাসে সবচেয়ে বড় পারিশ্রমিক প্যাকেজ হিসেবে ধরা হচ্ছে।

Elon Musk: বিশ্বের সবচেয়ে ধনী হলেন ইলন মাস্ক, রেকর্ড সম্পত্তির মালিক! ধারেকাছে এখনও কেউ নেই

ইলন মাস্ক

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 16 December 2025 16:55

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বের ধনীদের তালিকায় আবারও ইতিহাস লিখলেন ইলন মাস্ক (Elon Musk)। সোমবার প্রকাশিত ফোর্বসের রিপোর্ট অনুযায়ী, তিনিই প্রথম ব্যক্তি যাঁর মোট সম্পদের পরিমাণ ৬০০ বিলিয়ন ডলার ছাড়াল (Elon Musk net worth)। স্পেসএক্সের সম্ভাব্য আইপিও এবং টেসলার শেয়ারের উত্থান, এই দুইয়ের জোরেই নতুন উচ্চতায় পৌঁছেছেন বিশ্বের অন্যতম প্রভাবশালী এই শিল্পপতি।

চলতি বছরের অক্টোবরেই প্রথম ৫০০ বিলিয়ন ডলারের গণ্ডি টপকান মাস্ক (Elon Musk net worth)। মাত্র কয়েক মাসের ব্যবধানে সেই সম্পদ আরও বেড়ে পৌঁছল ৬০০ বিলিয়ন ডলারে। রিপোর্ট অনুযায়ী, স্পেসএক্স আগামী বছর শেয়ার বাজারে তালিকাভুক্ত হতে পারে এবং সংস্থার সম্ভাব্য মূল্যায়ন বা ভ্যালুয়েশন হতে পারে প্রায় ৮০০ বিলিয়ন ডলার। বর্তমানে স্পেসএক্সে মাস্কের প্রায় ৪২ শতাংশ অংশীদারিত্ব রয়েছে। এই আইপিও বাস্তবায়িত হলে তাঁর মোট সম্পদ আরও প্রায় ১৬৮ বিলিয়ন ডলার বাড়তে পারে বলে অনুমান ফোর্বসের (Forbes Report)।

রিপোর্ট বলছে, সোমবার মার্কিন সময় দুপুর ১২টা নাগাদ ইলন মাস্কের মোট সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে আনুমানিক ৬৭৭ বিলিয়ন ডলার। তাঁর সম্পদ বৃদ্ধিতে শুধু স্পেসএক্স নয়, বড় ভূমিকা রয়েছে টেসলারও (Tesla)। বৈদ্যুতিক গাড়ি নির্মাণকারী সংস্থাটিতে মাস্কের প্রায় ১২ শতাংশ শেয়ার রয়েছে। যদিও টেসলার গাড়ি বিক্রি সাম্প্রতিক সময়ে কিছুটা ধীর হয়েছে, তবু চলতি বছরে সংস্থার শেয়ারের দাম ইতিমধ্যেই ১৩ শতাংশ বেড়েছে। সম্প্রতি মাস্ক জানান, কোনও নিরাপত্তা পর্যবেক্ষক ছাড়াই পরীক্ষামূলকভাবে রোবোট্যাক্সি চালানো হচ্ছে। এই ঘোষণার পরেই সোমবার টেসলার শেয়ারের দাম প্রায় ৪ শতাংশ পর্যন্ত বেড়ে যায়।

এর পাশাপাশি নভেম্বরে টেসলার শেয়ারহোল্ডাররা মাস্কের জন্য প্রায় ১ ট্রিলিয়ন ডলারের বেতন প্যাকেজে অনুমোদন দিয়েছেন। এটিকেই কর্পোরেট ইতিহাসে সবচেয়ে বড় পারিশ্রমিক প্যাকেজ হিসেবে ধরা হচ্ছে। বিনিয়োগকারীদের মতে, টেসলাকে কেবল গাড়ি নির্মাণকারী নয়, বরং কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিক্সের শক্তিশালী প্ল্যাটফর্মে রূপান্তরিত করার স্বপ্নই এই সমর্থনের মূল কারণ।

ইলন মাস্কের আরেক সংস্থা কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক স্টার্টআপ xAI-ও আলোচনায় রয়েছে। সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, সংস্থাটি প্রায় ১৫ বিলিয়ন ডলার নতুন বিনিয়োগ পেতে চলেছে, যেখানে xAI-এর সম্ভাব্য মূল্যায়ন হতে পারে প্রায় ২৩০ বিলিয়ন ডলার।

যদিও এই বিষয়ে মাস্ক, টেসলা, স্পেসএক্স বা xAI- কেউই এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি, তবু এতেই স্পষ্ট, প্রযুক্তি, মহাকাশ ও কৃত্রিম বুদ্ধিমত্তার দুনিয়ায় ইলন মাস্কের প্রভাব এবং সম্পদের উত্থান আপাতত থামছে না।


```