Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

'ডিভোর্স দিলাম, ডিভোর্স দিলাম, ডিভোর্স দিলাম!' ইনস্টাগ্রামে বিয়ে ভাঙলেন দুবাইয়ের রাজকুমারি

গত বছর মে মাসে বিয়ে হয় তাঁর। মাত্র দু'মাস আগেই সন্তানের জন্ম দিয়েছেন রাজকুমারি।

'ডিভোর্স দিলাম, ডিভোর্স দিলাম, ডিভোর্স দিলাম!' ইনস্টাগ্রামে বিয়ে ভাঙলেন দুবাইয়ের রাজকুমারি

শেখ মাহরা বিন্ত।

শেষ আপডেট: 17 July 2024 17:37

দ্য ওয়াল ব্যুরো: এমনিতেই 'তিন তালাক' নিয়ে রয়েছে বিতর্ক। মৌখিকভাবে তিনবার তালাক বলে দিলেই কি বিচ্ছেদ হয়ে যেতে পারে, এই নিয়ে প্রশ্ন উঠেছে বারবারই। এবার আর তিনবার তালাক বলার ধারও ধারলেন না তিনি। ইনস্টাগ্রামে লিখে দিলেন, তালাক তালাক তালাক! এভাবেই সেরে ফেললেন বিবাহবিচ্ছেদ। তিনি শাইখা মাহরা বিন্ত মহম্মদ বিন রশিদ আল মখতুম। তাঁর পরিচয়, তিনি দুবাইয়ের রাজকুমারি। 

গত বছর মে মাসে বিয়ে হয় তাঁর। মাত্র দু'মাস আগেই সন্তানের জন্ম দিয়েছেন রাজকুমারি। এর পরেই স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পথে হাঁটলেন তিনি। শুধু তাই নয়, কেন তিনি বিচ্ছেদ করলেন, সেই কারণও জানালেন। জানালেন, বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছেন তাঁর স্বামী।

সংযুক্ত আরব আমিরশাহির শাসক, ভাইস প্রেসিডেন্ট তথা দুবাইয়ের রাজা মহম্মদ বিন রশিদ আল মখতুমের মেয়ে, শাইখা মাহরা বিন্ত। তিনি এর আগেও একাধিকবার নানা প্রথা ভেঙে, নারীবাদী অবস্থান নিয়ে, সংবাদমাধ্যমের শিরোনামে এসেছেন। ব্রিটেনের বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক কূটনীতি নিয়ে পড়াশোনা করেছেন। কলেজের ডিগ্রিও রয়েছে তাঁর। তিনি বিভিন্ন সংগঠনের সঙ্গেও যুক্ত।

আজ, বুধবার ইনস্টাগ্রামে ডিভোর্স ঘোষণা করেন মাহরা। তিনি লেখেন, 'প্রিয় স্বামী, তুমি তো অন্য সঙ্গীদের সঙ্গে ব্যস্ত রয়েছো, তাই বিবাহবিচ্ছেদের ঘোষণা করলাম আমি। তোমাকে ডিভোর্স দিলাম, তালাক তালাক তালাক। ভাল থেকো, নিজের যত্ন নিও। তোমার প্রাক্তন স্ত্রী।'

তবে এই পোস্টের কয়েক সপ্তাহ আগে থেকেই মাহরা ও তাঁর স্বামীর সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়েছিল। ইনস্টাগ্রামে মেয়েকে কোলে নিয়ে তোলা ছবি পোস্ট করে মাহরা লেখেন, 'কেবল আমরা দু'জন।' তখনই কথা উঠেছিল, মাহরার স্বামী নেই কেন পাশে? তার পরেই সমাজমাধ্যমে এল বিচ্ছেদের ঘোষণা।

ওই ইনস্টা পোস্টের পরেই স্বামীকে আনফলো করেছেন মাহরা। স্বামীও তাঁকে আনফলো করেছেন। পরস্পরের সঙ্গে তোলা সব ছবিও মুছে দিয়েছেন তাঁরা। প্রথমে অনেকেই ভেবেছিলেন, মাহরার অ্যাকাউন্ট বুঝি হ্যাক হয়েছে। তবে কিছু পরেই নিশ্চিত হওয়া যায়, যে মাহরা নিজেই পোস্ট করেছেন বিচ্ছেদের ঘোষণা। এর পরেই ওই পোস্ট ঘিরে  শোরগোল পড়ে যায় দেশজুড়ে।  


```