Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

শান্তি চুক্তির বার্তা? পুতিনের সঙ্গে আলাস্কায় বৈঠকে বসতে চলেছেন ট্রাম্প

নিজের সামাজিক মাধ্যম ‘ট্রুথ’-এ ট্রাম্প লিখেছেন, “আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে আমার ও রাশিয়ার প্রেসিডেন্ট ভলাদিমির পুতিনের মধ্যে দীর্ঘ প্রতীক্ষিত বৈঠকটি আগামী শুক্রবার অনুষ্ঠিত হবে।”

শান্তি চুক্তির বার্তা? পুতিনের সঙ্গে আলাস্কায় বৈঠকে বসতে চলেছেন ট্রাম্প

ফাইল ছবি।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 9 August 2025 08:34

দ্য ওয়াল ব্যুরো: রাশিয়া-ইউক্রেন (Ukraine war) যুদ্ধ থামাতে এবার সরাসরি উদ্যোগী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। আগামী শুক্রবার, ১৫ অগস্ট (August 15) আলাস্কার গ্রেট ইস্টে রাশিয়ার প্রেসিডেন্ট ভলাদিমির পুতিনের (Putin) সঙ্গে বৈঠকে বসতে পারেন তিনি। ট্রাম্প নিজেই এই খবর নিশ্চিত করেছেন।

ট্রাম্পের দাবি, এই পদক্ষেপ ‘শান্তি চুক্তি’র উদ্দেশ্যেই নেওয়া হয়েছে। তবে কূটনৈতিক মহলে জল্পনা— যুদ্ধবিরতির এই চুক্তিতে থাকতে পারে ‘এলাকা বিনিময়’-এর মতো স্পর্শকাতর শর্ত, যা আলোচনার সাফল্যে প্রশ্ন তুলবে বলেই মত সংশ্লিষ্ট মহলের।

নিজের সামাজিক মাধ্যম ‘ট্রুথ’-এ ট্রাম্প লিখেছেন, “আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে আমার ও রাশিয়ার প্রেসিডেন্ট ভলাদিমির পুতিনের মধ্যে দীর্ঘ প্রতীক্ষিত বৈঠকটি আগামী শুক্রবার অনুষ্ঠিত হবে।” তিনি জানিয়েছেন, এ বিষয়ে শীঘ্রই বিস্তারিত জানানো হবে।

সংবাদ সংস্থা সূত্রে খবর, যুদ্ধবিরতির বিনিময়ে ইউক্রেনকে রাশিয়ার জন্য কিছু অঞ্চল ছেড়ে দেওয়ার শর্ত রেখেছেন পুতিন। এর মধ্যে রয়েছে পূর্ব ডনবাসের একাংশ ও ক্রিমিয়া। এই প্রস্তাব ট্রাম্পের বিদেশদূতের কাছেও পৌঁছেছে বলে খবর।

কেন তাৎপর্যপূর্ণ এই সাক্ষাৎ?

গত প্রায় এক দশক পুতিন মার্কিন মুলুকে পা রাখেননি। সেই প্রেক্ষিতে আলাস্কায় তাঁর উপস্থিতি বিশেষ গুরুত্ব বহন করছে। তবে ইউক্রেন প্রেসিডেন্ট ভলাদিমির জেলেনস্কির সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে বসতে নারাজ পুতিন। তা সত্ত্বেও ট্রাম্পের দাবি, যুদ্ধ থামাতে তিনি দুই দেশের নেতার সঙ্গেই আলোচনায় বসতে প্রস্তুত।

বিশ্ব রাজনীতির পর্যবেক্ষকদের মতে, আলাস্কার এই বৈঠক সফল হলে তা শুধু রাশিয়া-ইউক্রেন নয়, গোটা ভূরাজনৈতিক সমীকরণে বড় প্রভাব ফেলতে পারে।


```