Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

'কী সুন্দর কথা বলল', ভারত-পাক সংঘাত রোধে তাঁর ভূমিকার প্রশংসা মুনিরের, ভীষণ খুশি ট্রাম্প

দাবি অনুযায়ী, ভারত-পাক সংঘাত থামাতে তিনি যে বড় ভূমিকা নিয়েছিলেন তারই প্রশংসা করেছেন মুনির। আর এতেই চরম খুশি ট্রাম্প। 

'কী সুন্দর কথা বলল', ভারত-পাক সংঘাত রোধে তাঁর ভূমিকার প্রশংসা মুনিরের, ভীষণ খুশি ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প এবং আসিম মুনির

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 1 October 2025 13:33

দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানের সেনাপ্রধান (Pakistan Army Chief) আসিম মুনিরের (Asim Munir) কথায় কার্যত উৎফুল্ল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। দাবি অনুযায়ী, ভারত-পাক সংঘাত থামাতে তিনি যে বড় ভূমিকা নিয়েছিলেন তারই প্রশংসা করেছেন মুনির। আর এতেই চরম খুশি ট্রাম্প। এক ভাষণে তিনি জানিয়েছেন, মুনির তাঁকে বলেছেন যে - তাঁর জন্যই বহু মানুষ বেঁচে গেছেন!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফের দাবি করেছেন ভারত-পাকিস্তান সংঘাত (India Pakistan Conflict) তাঁর হস্তক্ষেপেই থেমে যায়। আর এই প্রেক্ষিতেই পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির নাকি তাঁকে বলেছেন, তাঁর মধ্যস্থতার জন্যই 'লাখো প্রাণ বেঁচে গেছে'।

ভার্জিনিয়ার কোয়ান্টিকোতে সামরিক নেতৃত্বের উদ্দেশে ভাষণ দিতে গিয়ে ট্রাম্প বলেন, “পাকিস্তানের প্রধানমন্ত্রী (শেহবাজ শরিফ) আর সেনাপ্রধান কয়েক দিন আগে হোয়াইট হাউসে এসেছিলেন। সবার সামনে ওরা বললেন, ‘এই মানুষটি (ট্রাম্প) লাখো প্রাণ বাঁচিয়েছেন, কারণ উনি যুদ্ধ থামিয়ে দিয়েছেন।’ আমি ভীষণ গর্বিত।''

সাতটি যুদ্ধ থামানোর দাবি

ডোনাল্ড ট্রাম্প আগেই দাবি করেছেন, মাত্র নয় মাসের মধ্যে তাঁর প্রশাসন নাকি সাতটি যুদ্ধ (War) থামিয়েছে। তিনি বলেন, “হয়তো ইজরায়েল-গাজা সংঘাত আটকালাম, আর আগে ভারত-পাকিস্তানের যুদ্ধও থামিয়েছি। দুই দেশই পারমাণবিক শক্তিধর। না থামালে বিরাট কোনও ক্ষতি হয়ে যেতে পারত।” প্রেসিডেন্টের আরও দাবি, ইসলামাবাদ ও দিল্লিকে তিনি সরাসরি সতর্ক করেছিলেন, যুদ্ধ শুরু হলে আমেরিকার সঙ্গে বাণিজ্য বন্ধ হয়ে যাবে। তারপরই নাকি দুই দেশ সংঘাত বন্ধ করে। যদিও ভারত আমেরিকার এই দাবি এখনও পর্যন্ত মেনে নেয়নি।

সংঘাত ও যুদ্ধবিরতি

গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলায় (Pahalgam Attack) ২৬ জন নিহত হওয়ার পর ভারত ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor) করে। পাকিস্তান অধিকৃত কাশ্মীরসহ সীমান্তের একাধিক জঙ্গি শিবিরে আঘাত হানে ভারতীয় বাহিনী। এর জেরে মে মাসে দুই দেশের মধ্যে তীব্র সংঘাত শুরু হয়।

তবে ১০ মে যুদ্ধবিরতির ঘোষণা হয়। ভারতীয় সেনার দাবি, পাকিস্তান সেনার ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশন সরাসরি যোগাযোগ করে আলোচনার প্রস্তাব দিয়েছিলেন। সেটিই যুদ্ধবিরতির পথ খুলে দেয়। যদিও পাকিস্তান প্রথমে অস্বীকার করলেও পরে তা মেনে নেয়।

নোবেল মনোনয়ন

যুদ্ধবিরতিতে ট্রাম্পের ভূমিকা স্বীকার করে পাকিস্তান সরকার ইতিমধ্যেই তাঁকে ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছে। তাদের দাবি, ভারত-পাক সাম্প্রতিক সঙ্কটে ট্রাম্পের কূটনৈতিক উদ্যোগ ও নেতৃত্বের স্বীকৃতি হিসেবেই এই মনোনয়ন।

ভারত অবশ্য বারবার জানিয়েছে, যুদ্ধবিরতি হয়েছিল দুই দেশের সেনার পারস্পরিক বোঝাপড়ার ফলেই, বাইরের কারও হস্তক্ষেপে নয়।


```