Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটল

ট্রাম্পের শপথে প্রথম সারিতে বসতে পেয়েই ধন্য মোদীর দূত জয়শঙ্কর

নতুন প্রেসিডেন্টের জন্য তিনি প্রধানমন্ত্রীর পাঠানো একটি চিঠিও নিয়ে গিয়েছিলেন।

ট্রাম্পের শপথে প্রথম সারিতে বসতে পেয়েই ধন্য মোদীর দূত জয়শঙ্কর

ভারতের প্রতিনিধিত্ব করেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।

শেষ আপডেট: 21 January 2025 11:06

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বের তাবড় নেতারা আমন্ত্রণ পেলেও দ্বিতীয়বার আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের শপথগ্রহণে ডাক পাননি 'বন্ধু' নরেন্দ্র মোদী। দুধের স্বাদ ঘোলে মেটাতে তাঁর জায়গায় ভারতের প্রতিনিধিত্ব করেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। আর তাতেই যারপরনাই খুশি জয়শঙ্কর। ওই অনুষ্ঠানের প্রথম সারিতে তাঁকে বসতে দেওয়ায় মার্কিন প্রেসিডেন্টের বিগলিত করুণার প্রতি অনুগত 'সম্মানিত' বোধ করেছেন বিদেশমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে বিশেষ দূত জয়শঙ্কর নিজেকে 'বিশেষ অগ্রাধিকার' পেয়েছেন বলে ধন্য বোধ করছেন।

ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানে ভারতের বিশেষ দূত হিসেবে জয়শঙ্কর রিলায়েন্স কর্তাগিন্নি মুকেশ আম্বানি ও নীতা আম্বানির মতো উপস্থিত ছিলেন। তাঁকে বসতে দেওয়া হয়েছিল একেবারে প্রথম সারিতে। নতুন প্রেসিডেন্টের জন্য তিনি প্রধানমন্ত্রীর পাঠানো একটি চিঠিও নিয়ে গিয়েছিলেন। একটি সূত্রে জানা গিয়েছে, কোনও দেশের রাষ্ট্রপ্রধানের শপথ অনুষ্ঠানে ভারতের তরফে বিশেষ দূতকেই পাঠানো রীতি। সেই সূত্রেই বিদেশমন্ত্রী সোমবার হাজির ছিলেন ওয়াশিংটন ডিসিতে।

যদিও যে কোনও বিদেশমন্ত্রীই এ ধরনের সফরে গিয়ে রথ দেখা ও কলা বেচা দুধররই কাজ সম্পন্ন করেন। তেমনই জয়শঙ্করও এই সফরের ফাঁকে জাপানের বিদেশমন্ত্রী তাকেশি আইওয়ার সঙ্গে সাক্ষাৎ করে নিয়েছেন। কোয়াড বিষয়ক এবং ভারত-জাপ দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির বিষয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়েছে। এছাড়াও জয়শঙ্কর দেখা করেন অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওয়ং-এর সঙ্গেও। 


```