Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

আন্তর্জাতিক অপরাধ আদালতের উপর নিষেধাজ্ঞা জারি ট্রাম্পের, ইজরায়েল প্রীতির আর এক নজির

নেতানিয়াহুর বিরুদ্ধে গতমাসে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত। ট্রাম্পের (Donald Trump) সঙ্গে বৈঠকে ইজরায়েলের প্রধানমন্ত্রী এই বিষয়টি উত্থাপন করেছিলেন।

আন্তর্জাতিক অপরাধ আদালতের উপর নিষেধাজ্ঞা জারি ট্রাম্পের, ইজরায়েল প্রীতির আর এক নজির

ডোনাল্ড ট্রাম্প।

শেষ আপডেট: 7 February 2025 09:09

দ্য ওয়াল ব্যুরো: আন্তর্জাতিক অপরাধ আদালতের (International Criminal Court) উপর নিষেধাজ্ঞা জারি করলেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। 

দু'দিন আগে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে। নেতানিয়াহুর বিরুদ্ধে গতমাসে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত। ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইজরায়েলের প্রধানমন্ত্রী এই বিষয়টি উত্থাপন করেছিলেন। মনে করা হচ্ছে, তাঁদের আলোচনার প্রেক্ষিতেই এই ট্রাম্পের এই সিদ্ধান্ত। 

সাম্প্রতিক অতীতে নেতানিয়াহু ছাড়াও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত। 

মার্কিন প্রেসিডেন্টের সিদ্ধান্তের ফলে আন্তর্জাতিক অপরাধ আদালতের সঙ্গে সহযোগিতা করা ব্যক্তি ও দেশের বিরুদ্ধে আমেরিকা বিধিনিষেধ আরোপ করতে পারে। ব্যক্তি বিশেষের উপর সাধারণত ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হয়ে থাকে।

নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে গাজা নিয়ে বোঝাপড়া হয়েছে ট্রাম্পের। মার্কিন প্রেসিডেন্ট গাজার দখল নিতে চান। আমেরিকা গাজার পুনর্গঠন করবে বলে জানিয়েছেন ট্রাম্প। নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের তিনদিনের মাথায় আন্তর্জাতিক অপরাধ আদালত নিয়ে কঠোর পদক্ষেপ করলেন মার্কিন প্রেসিডেন্ট।


```