ভারত পাকিস্তান ছাড়াও তিনি আরও সাতটি যুদ্ধ/সংঘর্ষ বিরতির কৃতিত্ব দাবি করে আসছেন ট্রাম্প। এই আট কৃতিত্ব তুলে ধরে এবার নোবেল শান্তি পুরস্কারের জন্য বারে বারে নিজের নাম প্রস্তাব করেন মার্কিন প্রেসিডেন্ট। তার দাবি পাক-আফগান সীমান্ত বিরোধও তিনি মিটিয়ে দেবেন।

ফাইল ছবি।
শেষ আপডেট: 18 October 2025 10:12
দ্য ওয়াল ব্যুরো: তাঁর শান্তি প্রচেষ্টার মুকুটে আরও এক পালক গুজতে চান চান ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা করেছেন পাকিস্তান আফগানিস্তানের চলমান সংঘাত থামানোর সমাধান সূত্র তার জানা আছে। তাঁর কাছে এটা জলভাত। ট্রাম্পের কথায়, আমি জানি কী নিয়ে ওদের সমস্যা।
ভারতীয় সময় শুক্রবার গভীর রাতে হোয়াইট হাউজে ট্রাম্প যখন সাংবাদিকদের এ কথা বলেন, তখন কাবুলের তালিবান প্রশাসন, পাকিস্তানের বিরুদ্ধে সংঘর্ষ বিরতি লঙ্ঘনের গুরুতর অভিযোগ তোলে। সেই প্রসঙ্গ টেনে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আফগানিস্তান হামলা করেছে, জবাবে আক্রমণ চালিয়েছে পাকিস্তান।
এরপরই ফের ভারত-পাক সংঘর্ষ বিরতির কৃতিত্ব দাবি করে ট্রাম্প বলেন আমার জানা আছে, কীভাবে দুটি দেশের সীমান্ত বিবাদের সমাধান করতে হয়। যদিও চলতি বছরের মে মাসে ভারত পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছিল জঙ্গি দমনের উদ্দেশ্যে। কাশ্মীরের পহেলগামে নিরীহ পর্যটকদের হত্যার পর নয়া দিল্লি অভিযোগ তোলে ওই ঘটনা পাক মদতপুষ্ট জঙ্গিদের কাজ। পাকিস্তানকে আগাম জানিয়ে সে দেশের সীমান্ত এলাকায় অবস্থিত জঙ্গি ঘাঁটি গুলিতে হামলা চালায় ভারতীয় বিমান বাহিনী। পাল্টা আক্রমণ শানায় পাকিস্তান। ভারত দাবি করে, তিন দিনের মাথায় বেসামাল পাকিস্তান আর্জি জানাই তারা আর সংঘর্ষ চায়না। নয়া দিল্লির দাবি ইসলামাবাদের আরজি মেনে তারা সংঘর্ষ বিরতিতে সায় দেয়।
যদিও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প লাগাতার দাবি করে চলেছেন, তাঁর উদ্যোগেই সংঘর্ষ বিরতি সম্ভব হয়েছে। মার্কিন প্রেসিডেন্টের দাবিতে সায় দেয় পাকিস্তান।
ভারত পাকিস্তান ছাড়াও তিনি আরও সাতটি যুদ্ধ/সংঘর্ষ বিরতির কৃতিত্ব দাবি করে আসছেন ট্রাম্প। এই আট কৃতিত্ব তুলে ধরে এবার নোবেল শান্তি পুরস্কারের জন্য বারে বারে নিজের নাম প্রস্তাব করেন মার্কিন প্রেসিডেন্ট। তার দাবি পাক-আফগান সীমান্ত বিরোধও তিনি মিটিয়ে দেবেন।
শুক্রবার সাংবাদিকদের কাছে নোবেল শান্তি পুরস্কার নিয়ে খানিক আক্ষেপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এবার তাঁর ভাগ্যে জোটেনি এই আন্তর্জাতিক শান্তি সম্মান। ট্রাম্প বলেন, আমি একটি করে যুদ্ধ থামাই, তারপর আর একটি সংঘাত আমার কাছে পেশ করে বলা হয় এটা সমাধান করলে নোবেল শান্তি পুরস্কার মিলবে।