Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতে

শাকিরার চিকিৎসার গোপন তথ্য ফাঁস! ১.৯ লক্ষ ডলার জরিমানা পেরুর ক্লিনিকের

শাকিরার মতো একজন তারকার ব্যক্তিগত চিকিৎসা তথ্য ফাঁস হয়ে যাওয়ায় আরও একবার উঠে এল প্রশ্ন — রোগীর গোপনীয়তা রক্ষা নিয়ে কতটা দায়িত্ববান আধুনিক চিকিৎসা কেন্দ্রগুলি?

শাকিরার চিকিৎসার গোপন তথ্য ফাঁস! ১.৯ লক্ষ ডলার জরিমানা পেরুর ক্লিনিকের

শাকিরা

শেষ আপডেট: 3 July 2025 08:39

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বখ্যাত পপস্টার শাকিরার (Shakira) চিকিৎসা সংক্রান্ত গোপন তথ্য ফাঁসের দায়ে বড়সড় জরিমানার (Fine) মুখে পড়ল পেরুর একটি বেসরকারি ক্লিনিক (Peru Clinic)। বুধবার পেরুর স্বাস্থ্য দফতর নিশ্চিত করেছে, প্রায় ১.৯ লক্ষ মার্কিন ডলার জরিমানা করা হয়েছে ক্লিনিকটিকে।

ঘটনার সূত্রপাত ফেব্রুয়ারি মাসে। সাত বছর পর প্রথম বিশ্বভ্রমণে বেরোনো শাকিরা তখন লিমায় তাঁর ‘Las Mujeres Ya No Lloran’ ট্যুরে। সেই সময় পেটের সমস্যার কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় এবং একটানা কনসার্ট বাতিল করতে হয়।

যদিও হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার দু’দিনের মধ্যেই তিনি ফের মঞ্চে ওঠেন। কিন্তু ঠিক তার পরেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে তাঁর চিকিৎসা সংক্রান্ত গোপন নথি। তা নিয়ে শুরু হয় সমালোচনার ঝড়। ভক্তরা তীব্র প্রতিবাদ জানান। বিষয়টি নিয়ে তদন্তে নামে পেরুর স্বাস্থ্য দফতর।

শাকিরা চিকিৎসাধীন ছিলেন 'ডেলগার্ডো অউনা' নামের একটি বেসরকারি ক্লিনিকে। তখনই তারা স্বীকার করেছিল, এটি তাদের আচরণবিধি ও তথ্য গোপনীয়তা নীতির চরম লঙ্ঘন।

বুধবার, তদন্ত শেষে পেরুর স্বাস্থ্য দফতর জানিয়েছে, রোগীর ব্যক্তিগত তথ্য ফাঁস করার দায়ে এই ক্লিনিককে ১ লক্ষ ৯০ হাজার ডলার জরিমানা করা হয়েছে।

তথ্য গোপন রাখার নিয়ম লঙ্ঘনের ঘটনা স্বাস্থ্য পরিষেবা খাতে আন্তর্জাতিকভাবে ক্রমশ উদ্বেগ তৈরি করছে। শাকিরার মতো একজন তারকার ব্যক্তিগত চিকিৎসা তথ্য ফাঁস হয়ে যাওয়ায় আরও একবার উঠে এল প্রশ্ন — রোগীর গোপনীয়তা রক্ষা নিয়ে কতটা দায়িত্ববান আধুনিক চিকিৎসা কেন্দ্রগুলি?


```