Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

স্যান্টা আনা ও বিশ্ব উষ্ণায়নের যুগলবন্দিতে জ্বলছে ক্যালিফোর্নিয়া, ক্ষতি ৫৭০০ কোটি ডলার

আর্থিক ক্ষতির পরিমাণ ও ঘরবাড়ি ধ্বংসের ক্ষয়ক্ষতির হিসেবে এই অগ্নিকাণ্ড আধুনিক ক্যালিফোর্নিয়ার ইতিহাসে সবথেকে ভয়ঙ্কর হতে পারে।

স্যান্টা আনা ও বিশ্ব উষ্ণায়নের যুগলবন্দিতে জ্বলছে ক্যালিফোর্নিয়া, ক্ষতি ৫৭০০ কোটি ডলার

বিধ্বংসী চেহারায় জ্বলে ওঠে একরের পর একর বনভূমি।

শেষ আপডেট: 9 January 2025 12:14

দ্য ওয়াল ব্যুরো: শীত এলেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ার দাবানল গত চার দশক ধরে নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে চলেছে। যার প্রধান কারণ হিসেবে প্রকৃতি বিজ্ঞানী ও বিশেষজ্ঞরা জলবায়ু পরিবর্তনকেই দায়ী করছেন। শীতকাল এলেই ঝড়ের মতো গতিবেগে হাওয়া এবং বৃষ্টিপাত কম হওয়ার দরুনই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় একের পর এক দাবানলে জ্বলে ওঠে বনাঞ্চল। নেপথ্যে যুক্ত হয়েছে দ্রুত ও ক্রমাগত উষ্ণায়নের ফলে জলবায়ু পরিবর্তনের প্রত্যক্ষ প্রভাব। এই দুইয়ের জোড়া ফলায় বিধ্বংসী চেহারায় জ্বলে ওঠে একরের পর একর বনভূমি।

গবেষকদের মতে, বিশ্ব উষ্ণায়নের জেরে দাবানলের সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। যেখানে আঞ্চলিক ভিত্তিতে পরিবেশেও দাবানলের উপযোগী সমস্ত রকমের উপকরণ থাকে, সেখানেই ভয়াবহ রূপে দেখা দিচ্ছে দাবানল। প্রচণ্ড গরমের পর দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় ক্যালিফোর্নিয়াতেও সেই রকম পারিপার্শ্বিক আবহাওয়া প্রস্তুত ছিল বলে অনুমান বিশেষজ্ঞদের। তার সঙ্গে সঙ্গত দিয়েছে কুখ্যাত শক্তিশালী ঝড়ের বেগে বয়ে যাওয়া স্যান্টা আনা বাতাস। বছরের এই সময়ে এই হাওয়া বয়ে যায় আমেরিকার এই প্রান্ত দিয়ে।

একে চারধার জলের অভাবে রুক্ষ্মশুষ্ক হয়ে আছে সেই গ্রীষ্মকাল থেকে। তার সঙ্গে ঘণ্টায় প্রায় ১০০ মাইল গতিবেগে বওয়া স্যান্টা আনা বাতাস রাজযোটক হয়ে দেখা দিয়েছে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়। এই বাতাস বয়ে যাওয়ার সঙ্গে বিরাট বনভূমি দীর্ঘদিন ধরে শুকনো থাকার ফলে তা অতিদাহ্য পদার্থে পরিণত হয় বলে বিজ্ঞানীরা ইঙ্গিত দিয়েছেন। কারণ গত গ্রীষ্মেই রেকর্ড তাপমাত্রার সাক্ষী ছিল এই এলাকা এবং বৃষ্টির খরা চলছে বেশ কয়েকমাস চলছে।

আমেরিকার পশ্চিম প্রান্তে গত দু-দশক ধরে শুরুতে সামান্য, তারপরেই বিশাল এবং দ্রুতগতিতে ছড়িয়ে পড়া দাবানলের জন্য বিশ্ব উষ্ণায়নকে প্রত্যক্ষভাবে দায়ী করেছেন কলোরাডো বিশ্ববিদ্যালয়ের অগ্নি বিশেষজ্ঞ জেনিফার বালশ। তাঁর একটি গবেষণাপত্রে তিনি দেখিয়েছেন, ২০০১ সাল থেকে এ পর্যন্ত প্রায় ৬০,০০০ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তাঁর মতে, আগুন ধীরে ধীরে বৃদ্ধি পাওয়ার পিছনে বড় কারণ হল জলবায়ুর উষ্ণতা। তার সঙ্গে যুগলবন্দি ঘটেছে দাহ্য জ্বালানির মতো সহজ পরিবেশ।

মার্কিন ভূবিজ্ঞান গবেষক জন কিলে বলেন, গরমকালে যে অগ্নিকাণ্ড ঘটে তা সাধারণভাবে বড় হয়। কিন্তু তা এত দ্রুত বিশাল আকার ধারণ করতে পারে না, শীতকালের মতো। প্রবল বেগে হাওয়ার কারণে শীতকালের দাবানল খুব দ্রুত ছড়ানোর ক্ষমতা রাখে বলে তা ধ্বংসাত্মক রূপ অনেক বেশি ভয়ঙ্কর। 
অ্যাকু ওয়েদারের অনুমানে, বর্তমান দাবানলের কারণে ক্ষতির পরিমাণ ৫৭০০ কোটি মার্কিন ডলার ছাড়াতে পারে। একটি বেসরকারি আবহাওয়া কোম্পানির প্রধান জোনাথন পোর্টার জানিয়েছেন, আর্থিক ক্ষতির পরিমাণ ও ঘরবাড়ি ধ্বংসের ক্ষয়ক্ষতির হিসেবে এই অগ্নিকাণ্ড আধুনিক ক্যালিফোর্নিয়ার ইতিহাসে সবথেকে ভয়ঙ্কর হতে পারে।


```