Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

শতাধিক শিশুর শারীরিক নির্যাতনের অভিযোগ! সামনে এল চার্চ অফ ইংল্যান্ডের ‘কালো অধ্যায়’

স্মিথ কিইউসিকে চার্চ অফ ইংল্যান্ডের সঙ্গে যুক্ত করানোটাই সবচেয়ে বড় অপরাধ।

শতাধিক শিশুর শারীরিক নির্যাতনের অভিযোগ! সামনে এল চার্চ অফ ইংল্যান্ডের ‘কালো অধ্যায়’

চার্চ অফ ইংল্যান্ড ও জন স্মিথ কিইউসি

শেষ আপডেট: 8 November 2024 18:05

দ্য ওয়াল ব্যুরো: শতাধিক শিশু ও যুবককে লাগাতার নির্যাতনের মতো গুরুতর অভিযোগ চার্চ অফ ইংল্যান্ডে। সম্প্রতি একটি চাঞ্চল্যকর রিপোর্ট সামনে এসেছে। 

যেখানে স্পষ্ট উল্লেখ রয়েছে, চার্চ অফ ইংল্যান্ডের সঙ্গে যুক্ত হয়ে সেখানকারই আবাসিক ছাত্রদের বেধড়ক পেটাতেন কেমব্রিজের ব্যারিস্টার জন স্মিথ কিইউসি। শুধুমাত্র চার্চের সঙ্গে জড়িত থাকায় এত বছর সবকিছু জেনেও কর্তৃপক্ষ ধামাচাপা দিয়েছে বলে অভিযোগ।

ক্রিস্টান ধর্মের মানুষদের কাছে এটি অত্যন্ত পবিত্র স্থান হিসাবে পরিচিত। কিন্তু সেই চার্চের ভিতরে যে ‘অজানা ইতিহাস’ লুকিয়ে ছিল তা সামনে আসতেই শুরু হয়েছে জোর চর্চা। সংবাদ সংস্থা সূত্রে খবর, কিইউসিকে চার্চ অফ ইংল্যান্ডের সঙ্গে যুক্ত করানোটাই সবচেয়ে বড় অপরাধ। রিপোর্টে ১৯৭০ বা ১৯৮০ সালের ভয়াবহ ইতিহাসের কথা উঠে এসেছে।   

জানা গিয়েছে, উইনচেস্টারে নিজের বাড়িতে ছেলেদের নিয়ে গিয়ে চাবুক দিয়ে তিনি বেধড়ক মারধর করতেন। ডরসেটের একটি গ্রীষ্মকালীন ক্যাম্পে গিয়েছিলেন কেমব্রিজের ব্যারিস্টার। সেখানেই আলাপ হয় ছেলেদের সঙ্গে। এরপর তাদের বিরুদ্ধে নারকীয় অত্যাচার চালানো হয়। 

বিষয়টি সামনে আসতেই চার্চ কর্তৃপক্ষ ক্ষমা চেয়ে নেয় এবং সাফ জানিয়ে দেয় এর দায় তাদেরই। তবে পুরো বিষয়টি যে তাদের ইশারাতেই হয়েছে এমনটাও নয়। ২০১৭ সালের ফেব্রুয়ারিতে সংবাদমাধ্যমে এই কুকীর্তির বিষয়টি সামনে এসেছিল। 

রিপোর্ট অনুসারে, স্মিথ আটজনকে তাঁর বাড়িতে নিয়ে যান এবং সেখানে ছ’জনকে জনকে ১৪ হাজার বার এবং বাকি দুজনকে আট হাজার বার বেত মেরেছেন। দীর্ঘদিন ধরে এসব চললেও তা পুলিশকে জানানো হয়নি বলে অভিযোগ। 

যদিও ২০১৮ সালেই কেপ টাউনে মৃত্যু হয় অভিযুক্ত ব্যারিস্টারের। ৭৭ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সূত্রের খবর জিম্বাবোয়েতে পালিয়ে যাওয়ার চেষ্টাও করেছিলেন যাতে তাঁকে বিচারব্যবস্থার সামনাসামনি হতে না হয়।


```