Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

শেষ দেখে ছাড়ব, ট্রাম্পকে চ্যালেঞ্জ ছুড়ে 'যোগ্য জবাব' দেওয়ার হুঙ্কার চিনের

শ্বেতপত্রে চিন জানিয়ে দিয়েছে, যদি মার্কিন যুক্তরাষ্ট্র অর্থনৈতিক এবং বাণিজ্য চাপ বাড়াতেই থাকে, তাহলে চিনও দৃঢ়তার তার জবাব দিয়ে যাবে।

শেষ দেখে ছাড়ব, ট্রাম্পকে চ্যালেঞ্জ ছুড়ে 'যোগ্য জবাব' দেওয়ার হুঙ্কার চিনের

দেশের স্বার্থ-সুরক্ষা বজায় রাখতে সুদৃঢ় ও শক্তিশালী পদক্ষেপ করবে।

শেষ আপডেট: 9 April 2025 14:49

দ্য ওয়াল ব্যুরো: ডোনাল্ড ট্রাম্পের শুল্কযুদ্ধ শুরুর দিনই আমেরিকাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বুধবার চিন স্পষ্টভাবে জানিয়ে দিল, শেষ পর্যন্ত তারা লড়াই চালিয়ে যাবে। আমেরিকার নতুন শুল্কনীতির যোগ্য ও দৃঢ় পদক্ষেপ নেবে কমিউনিস্ট দেশটি। চিনের বিদেশ মন্ত্রক এদিন দেশের বাণিজ্যনীতি প্রসঙ্গে ফের একবার বলেন, আমেরিকার সর্বমোট ১০৪ শতাংশ শুল্ক চাপিয়ে দেওয়ার নীতির জবাবে দেশের স্বার্থ-সুরক্ষা বজায় রাখতে সুদৃঢ় ও শক্তিশালী পদক্ষেপ করবে।

চিনা বিদেশ মন্ত্রকের মুখপাত্র লিন জিয়ান দৈনিক প্রেস বৈঠকে বলেন, যদি আমেরিকা সত্যিই আলোচনা ও সমঝোতার মধ্য দিয়ে সমস্যা মেটাতে চায়, তাহলে ওয়াশিংটনকে আগে সমতাবোধ, পারস্পরিক সম্মান এবং পারস্পরিক সুফলের মনোভাব প্রকাশ করতে হবে। মঙ্গলবার চিনা বাণিজ্য মন্ত্রকের কথারই পুনরক্তি করে লিন বলেন, যদি আমেরিকা শুল্ক নিয়ে যুদ্ধে নামতেই চায়, চিনও নিশ্চিতভাবে শেষ পর্যন্ত লড়াই করে যাবে।

এদিনই প্রকাশিত একটি শ্বেতপত্রে চিন জানিয়ে দিয়েছে, যদি মার্কিন যুক্তরাষ্ট্র অর্থনৈতিক এবং বাণিজ্য চাপ বাড়াতেই থাকে, তাহলে চিনও দৃঢ়তার তার জবাব দিয়ে যাবে। শুধু তাই নয়, আমেরিকা চাইলে শেষ দেখে ছাড়বে বেজিং। শ্বেতপত্রে চিন আরও বলেছে, আমেরিকা শুল্ক বৃদ্ধির নীতি নিয়ে ওদের কায়েমি স্বার্থ মেটাতে চূড়ান্ত চাপ সৃষ্টি করতে চাইছে। এটাকে ওরা অস্ত্র হিসেবে ব্যবহার করতে চাইছে। একে এক জাতীয় একতরফা মনোভাব, আপনি বাঁচলে বাপের নাম মতবাদের দৃষ্টান্ত। আমেরিকার নীতিকে আর্থিক উৎপীড়ন বলে মন্তব্য করা হয়েছে শ্বেতপত্রে।


```