Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

তেল ভর্তি জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা, ২২ ভারতীয়-সহ এক বাংলাদেশির প্রাণ রক্ষা করল নৌসেনা

শনিবার রাতে এডেন উপসাগরে তেল ভর্তি ব্রিটিশ জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইয়েমেনের শাসক গোষ্ঠী হুথি। দাউ দাউ করে জ্বলতে থাকা সেই জাহাজে ছিলেন ২২জন ভারতীয় এবং একজন বাংলাদেশি।

তেল ভর্তি জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা, ২২ ভারতীয়-সহ এক বাংলাদেশির প্রাণ রক্ষা করল নৌসেনা

শেষ আপডেট: 28 January 2024 09:31

দ্য ওয়াল ব্যুরো: শনিবার রাতে এডেন উপসাগরে তেল ভর্তি ব্রিটিশ জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইয়েমেনের শাসক গোষ্ঠী হুথি। দাউ দাউ করে জ্বলতে থাকা সেই জাহাজে ছিলেন ২২জন ভারতীয় এবং একজন বাংলাদেশি। ‘ডিস্ট্রেস কল’ পাওয়ার পরই ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী INS Visakhapatnam-কে নিয়ে অভিযানে নেমেছিল ভারতীয় নৌ সেনা।

অবশেষে সেনার তরফে এক বিবৃতিতে জানানো হল, টানা ৬ ঘণ্টার চেষ্টায়  আগুন নিয়ন্ত্রণে আনা গেছে।

এসওএস কলে সাড়া দেওয়ার জন্য ভারতীয় নৌ সেনা বাহিনীকে ধন্যবাদ জানিয়ে ব্রিটিশ জাহাজের ক্যাপ্টেন অভিলাষ রাওয়াত একটি ভিডিও শেয়ার করেছে।

তাতে তিনি বলছেন,  "আমি ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ আইএনএস বিশাখাপত্তনমকে ধন্যবাদ জানাই। আচমকা আমাদের তেল ভর্তি জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার পর একসময় আমরা এই আগুনের বিরুদ্ধে লড়াই করার সমস্ত আশা হারিয়ে ফেলেছিলাম। তখনই সমস্ত ঝুঁকি উপেক্ষা করে আমাদের সাহায্য করতে এগিয়ে আসে ভারতীয় নৌ সেনা বাহিনী। 

সংবাদ সংস্থা সূত্রের খবর, ২৬ শে জানুয়ারি শুক্রবার মার্লিন লুয়ান্ডা  নামের এই ব্রিটিশ অয়েল ট্যাঙ্কারে হামলা চালায় হুথি গোষ্ঠী। দাউ দাউ করে জ্বলতে শুরু করে জাহাজটি। খবর পেয়ে সেই রাতেই INS Visakhapatnam-কে নিয়ে অভিযানে নামে ভারতীয় নৌসেনা। টানা ৬ ঘণ্টার চেষ্টায় তাঁরা আগুন নিয়ন্ত্রণে আনে।


গত নভেম্বর থেকে জলপথে তেল ট্যাঙ্কারে হামলা চালিয়ে আসছে হুথি গোষ্ঠী। ফিলিস্তিনে ইজরায়েলের সামরিক পদক্ষেপের প্রতিবাদেই তাদের এই হামলা বলে আগেই দাবি করছিল হুথি গোষ্ঠী। এবারের হামলার ঘটনাটিকে কয়েক দশকের মধ্যে জলপথে সবচেয়ে বড় হামলা বলেই মনে করা হচ্ছে।


```