Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

১০ শতাংশ কর্মী ছাঁটাই করছে বিমান সংস্থা বোয়িং, চাকরি যাবে প্রায় ১৭০০০ কর্মীর

কোম্পানির বড়সড় লোকসানের জন্যই এহেন সিদ্ধান্ত নিচ্ছে তারা। এছাড়াও ৩৩,০০০ কর্মচারীর মাসব্যাপী ধর্মঘট সংস্থাকে ব্যাপক চাপে ফেলেছে, যার কারণে বিমান কারখানায় দীর্ঘদিন কাজও বন্ধ ছিল।

১০ শতাংশ কর্মী ছাঁটাই করছে বিমান সংস্থা বোয়িং, চাকরি যাবে প্রায় ১৭০০০ কর্মীর

বোয়িং এয়ারলাইন্স

শেষ আপডেট: 14 November 2024 20:08

দ্য ওয়াল ব্যুরো: বড় বড় কোম্পানিরা হাজার হাজার কর্মী ছাঁটাই করছে। এবার একই পথে হাঁটল বোয়িং। কর্মী সংখ্যা ১০ শতাংশ কমানোর পরিকল্পনা করেছে এই এভিয়েশন জায়েন্ট। এর কারণে ১৭,০০০ কর্মীকে কোম্পানি থেকে ছাঁটাই করা হবে বলেও ঘোষণা করেছে বোয়িং।

কর্মীদের জন্য একটি প্রেস রিলিজ জারি করে কোম্পানির সিইও কেলি ওর্টবার্গ বলেছেন এইমুহূর্তে হাতে থাকা অর্ডারগুলি ডেলিভারি করার পরে ২০২৭ সালে বাণিজ্যিক ৭৬৭ মালবাহী বিমানের উৎপাদনও বন্ধ করবে বোয়িং।

জানা যাচ্ছে কোম্পানির বড়সড় লোকসানের জন্যই এহেন সিদ্ধান্ত নিচ্ছে তারা। এছাড়াও ৩৩,০০০ কর্মচারীর মাসব্যাপী ধর্মঘট সংস্থাকে ব্যাপক চাপে ফেলেছে, যার কারণে বিমান কারখানায় দীর্ঘদিন কাজও বন্ধ ছিল। এই ধর্মঘটের কারণেই, বোয়িং বলেছে যে ২০২৫ থেকে ২০২৬ সাল পর্যন্ত ৭৭৭ এক্স-এর প্রথম ডেলিভারি পিছিয়ে দিয়েছে সংস্থা।

বোয়িং আজকাল প্রচুর আর্থিক সংকটের মধ্যে রয়েছে। আর্থিক সংকট থেকে বেরোতে হলে কর্মী সংখ্যা কমাতেই হবে। এই কারণেই বিশ্বব্যাপী অফিসার, ম্যানেজার এবং কর্মচারী মিলিয়ে মোট ১৭,০০০ জন চাকরি হারাবেন।

ওর্টবার্গ একটি প্রেস বিজ্ঞপ্তিতে বলেছেন, আমাদের কোম্পানিকে পুনরুদ্ধার করার জন্য আমাদের অবশ্যই এগিয়ে যেতে হবে। দীর্ঘমেয়াদে প্রতিযোগিতা বজায় রাখার জন্য আমাদের ব্যবসার কাঠামোগত পরিবর্তন প্রয়োজন, তাই এই সিদ্ধান্ত নেওয়া জরুরি ছিল। একই সময়ে, কোম্পানির কাটব্যাক ঘোষণার পর, বোয়িং-এর শেয়ারের দাম ১.৭ শতাংশ কমেছে।


```