Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

করাচি বিমান বন্দরের বাইরে জঙ্গি হামলা, বিস্ফোরণে নিহত ৩ চিনা নাগরিক, আহত বহু

করাচি পুলিশ জানিয়েছে ঘটনাটি ঘটে রবিবার পাকিস্তানি সময় রাত ১১টা নাগাদ। করাচি বিমানবন্দরের অদূরেই চিনের টাকায় তৈরি হচ্ছে একটি বিদ্যুৎ কেন্দ্র।

করাচি বিমান বন্দরের বাইরে জঙ্গি হামলা, বিস্ফোরণে নিহত ৩ চিনা নাগরিক, আহত বহু

ফাইল চিত্র

শেষ আপডেট: 7 October 2024 08:54

দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানের করাচি বিমানবন্দরে ঠিক বাইরে বড় ধরনের বিস্ফোরণ ঘটানো হয়েছে। বিস্ফোরণে ঘটনাস্থলেই তিন চিনা নাগরিকের মৃত্যু হয়। আহত হয়েছেন বহু মানুষ। তাঁদের মধ্যে চিন ও পাকিস্তান, দুই দেশের নাগরিকেরাই আছেন। 

করাচি পুলিশ জানিয়েছে ঘটনাটি ঘটে রবিবার পাকিস্তানি সময় রাত ১১টা নাগাদ। করাচি বিমানবন্দরের অদূরেই চিনের টাকায় তৈরি হচ্ছে একটি বিদ্যুৎ কেন্দ্র। সেখানকার কর্মচারী, ইঞ্জিনিয়ারদের গাড়ির কনভয় পুলিশ প্রহরায় হোটেলে ফিরছিল। রাস্তার পাশে পার্ক করা একটি অয়েল ট্যাঙ্কারে রিমোট কন্ট্রোল ডিভাইসের সাহায্যে বিস্ফোরণ ঘটানো হয়।

পাকিস্তানে জঙ্গি তৎপরতা নতুন নয়। চিনা নাগরিকদের আলাদা করে টার্গেট করার একাধিক ঘটনা এর আগে ঘটেছে। সম্প্রতি জঙ্গি নাশকতা বেড়ে গিয়েছে। করাচির ঘটনার ২৪ ঘন্টা আগে খাইবার পাখতুনখোয়ায় সেনা-জঙ্গি লড়াইয়ে ১২ জন নিহত হয়। তাঁদের মধ্যে একজন লেফ্ট্যান্যান্ট কর্নেলসহ ছয়জন সেনা। 

করাচির ঘটনার দায় নিয়েছে বালুচ লিবারেশন আর্মি। এর আগেও সে দেশে চিনা নাগরিকদের উপর হামলা চালায় ওই সংগঠন। পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের ঘটনায় করাচি বিমানবন্দরের কোনও ক্ষতি হয়নি। বিমান চলাচল স্বাভাবিক আছে।


```