Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আধুনিক শহরের নয়া সংজ্ঞা নির্মাণ করছে ভুটানের মাইন্ডফুলনেস সিটি, বেড়ানো, বসবাসের নব ঠিকানা

আয়তনে ২৫ হাজার বর্গ কিলোমিটার, অর্থাৎ সিঙ্গাপুরের (Singapore) থেকেও বড়। এমনকী আয়তনে দেশটির রাজধানী থিম্পুর (Bhutan capital Thimphu) আয়তন যৎসামান্য, মাত্র ২৬ বর্গ মাইল। সেই দেশে এমন বিশাল এলাকা জুড়ে গড়ে উঠছে নতুন এক শহর।

আধুনিক শহরের নয়া সংজ্ঞা নির্মাণ করছে ভুটানের মাইন্ডফুলনেস সিটি, বেড়ানো, বসবাসের নব ঠিকানা

শেষ আপডেট: 27 July 2025 17:09

অমল সরকার 

আয়তনে ২৫ হাজার বর্গ কিলোমিটার, অর্থাৎ সিঙ্গাপুরের (Singapore) থেকেও বড়। এমনকী আয়তনে দেশটির রাজধানী থিম্পুর (Bhutan capital Thimphu) আয়তন যৎসামান্য, মাত্র ২৬ বর্গ মাইল। সেই দেশে এমন বিশাল এলাকা জুড়ে গড়ে উঠছে নতুন এক শহর। যদিও মানুষের বসবাসের জন্য বরাদ্দ থাকছে মাত্র তিরিশ শতাংশ জমি। বাকিটা বনাঞ্চল।

শহরে আধুনিক নগর জীবনের যাবতীয় সুযোগ সুবিধা মিলবে। তার বেশিরভাগটাই আসবে প্রাকৃতিক উৎস থেকে। খাবার জল থেকে প্রাত্যহিক অন্যান্য চাহিদা মেটাবে ঝর্ণা। বিদ্যুতের প্রধান উৎস পাহাড়ের কোলে তৈরি জলবিদ্যুৎ প্রকল্প। খাবার, পোশাক, চিকিৎসা সবই জৈবিক। জলপথ হবে অন্যতম জন-পরিবহণ। সব মিলিয়ে প্রকৃতির কোলে দূষণ-শূন্য পরিবেশ।

এমন ভাবনাকে সামনে রেখে ভুটানে গড়ে উঠেছে নতুন এক শহর—গেলেফু মাইন্ডফুলনেস সিটি (Gelephu Mindfulness City) । মননশীলতাকে পাথেয় করে নির্মীয়মান এই শহরকে কেন্দ্র করে ভারত-ভুটান-নেপালের মধ্যে পর্যটন বিকাশের ভাবনা নিয়ে এগচ্ছে কলকাতা-সহ ভারতের একাধিক বণিক সভা এবং শিল্প সংস্থা। ভুটান সরকার কলকাতা-দিল্লি-চেন্নাই-বেঙ্গালুরুতে প্রকল্পটি নিয়ে হালে প্রচার শুরু করেছে। শহরের কাজ অনেকটা শেষ করার পর দৃষ্টান্ত তুলে ধরছে তারা।

বিশ্বের অন্যতম সুখী দেশ হিসেবে বিবেচিত ভুটান এই মেগা প্রকল্পটি গড়ে তুলছে ভারতের অসম লাগোয়া এলাকায়। সে দেশের রাজা অক্সফোর্ডের স্নাতক জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক এই আধুনিক এবং একই সঙ্গে দেশিয় ঐতিহ্যের ধারক এমন শহর নির্মাণের ভাবনার কারিগর। রাজা ওয়াংচুক এবং ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং দু’বার ভারত সফরে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং দিল্লির পদস্থ কর্তাদের সঙ্গে গেলেফু মাইন্ডফুলনেস সিটি নিয়ে আলোচনা করে গিয়েছেন।ভুটান সরকারের আশা তাদের নতুন নগরী অচিরেই গোটা বিশ্বে মডেল হয়ে উঠবে।

শুধু নির্মাণে নতুন ভাবনা নয়, নির্মীয়মান নগরীতে ভিন্ন প্রশাসনিক ব্যবস্থা চালু করছে ভুটান সরকার। নির্মীয়মান নগরীকে একটি ‘বিশেষ প্রশাসনিক অঞ্চল’ ঘোষণা করেছে, যারা প্রয়োজন মতো নিজেরা ওই এলাকার জন্য আইন, বিধি তৈরি করতে পারবে। এমনকী বিশেষ বিচার ব্যবস্থার কথাও বলা হয়েছে সংশ্লিষ্ট সরকারি ঘোষণাপত্রে। নতুন নগরীর প্রশাসনিক কাজকর্ম পরিচালনার জন্য একজন গভর্নর নিয়োগ করেছেন ভুটানের রাজা। তিনিই নতুন নগরীর প্রশাসিক প্রধান এবং শেষ কথা।

বণিকসভা পিএইচডিসিসিআই, বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্টিস এবং ভুটানের মাইন্ডফুলনেস সিটি অথরিটি আয়োজিত এক আলোচনা সভায় নেপালের কলকাতা ও ঝাড়খণ্ডের দায়িত্বপ্রাপ্ত কনসাল জেনারেল ঝাক্কা প্রসাদ আচার্য নেপাল-ভুটান ভারতের পর্যটকদের জন্য বিশেষ পর্যটক ভিসা চালু করার পরামর্শ দেন। তিনি জানান। নেপালের সবচেয়ে বেশি বিদেশি পর্যটক যান ভারত থেকে। দ্বিতীয় স্থানে আছে মার্কিন যুক্তরাষ্ট্র। তিন দেশের ভৌগোলিক অবস্থানকে বিবেচনায় রেখে তিনি অভিন্ন ভিসা চালু করার প্রস্তাব দেন।

গেলেফু মাইন্ডফুলনেস সিটি অথরিটির বিশেষ আধিকারিক কিনলে পি দোরজি জানান, ‘সব ধরনের স্বচ্ছতা মেনে তৈরি হচ্ছে নতুন এই নগরী। এখনই সেখানে একটি অভ্যন্তরীণ বিমানবন্দর আছে। তৈরি হচ্ছে আন্তর্জাতিক বিমানবন্দর।’ ভারতের পর্যটন ব্যবসাসী এবং শিল্প-বাণিজ্যমহল মনে করছে, ভুটানের এই শহর পূরোপুরি তৈরি হয়ে গেলে উত্তর-পূর্বের রাজ্যগুলি বিশেষ করে অসমের অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে। অসমের বরোল্যান্ডের চার জেলার অন্যতম চিরাংয়ের সদর শহর কাজলগাও থেকে ভুটানের নির্মীয়মান শহরটির দূরত্ব মাত্র ৪১ কিলোমিটার। ৫০ কিলোমিটার দূরে অসমের বঙ্গাইগাঁও। ৩৪০ কিলোমিটার দূরে অবস্থিত শিলিগুড়ি।

পিএইচডি চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্টিজের সচিব অতুল ঠাকুরের কথায়, ভুটানের এই শহর নগরায়ণের নতুন সংজ্ঞা তৈরি করছে। যেখানে দূষণ বলে কোনও শব্দ থাকবে না। যথার্থই প্রকৃতির কোলে বাসের ব্যবস্থা তৈরি হচ্ছে ঢিল ছোড়া দূরে। বণিকসভার পক্ষ থেকে ভারতের শিল্প-বাণিজ মহলকে আমরা গেলেফুতে বিনিয়োগের পরামর্শ দেব।

ভুটান সরকার জানিয়েছে, গেলেফুতে ঘরবাড়ি হবে দেশের নির্মাণ শৈলিকে বিবেচনায় রেখে। বহুতল বলতে সর্বোচ্চ চারতলা বাড়ি নির্মার্ণের অনুমতি দেওয়া হবে। বিস্তীর্ণ বনাঞ্চলে থাকবে একটি জাতীয় উদ্যান এবং একটি অভয়ারণ্য। প্রায় পাঁচ হাজার মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করবে দুটি পাহাড়ি নদীর উপর তৈরি জলবিদ্যুৎ প্রকল্প।

রাজধানী থিম্পু এবং পারোতে চালু পরিকাঠামো থাকা সত্ত্বেও কেন গেলেফুকে নতুন শহর তৈরির জন্য বেছে নিয়েছে ভুটান সরকার। ভারত সফরে এসে ভুটানের রাজা শেরিং বলে গেছেন, এই প্রশ্ন রাজাকেও শুনতে হয়েছে। তাঁর জবাব ছিল, ভারতের কথা বিবেচনায় রেখে গেলেফুকে বেছে নেওয়া হয়েছে। ভুটানের রাজার কথায়, ‘আমাদের ভবিষ্যৎ ভারতের সঙ্গে জুড়ে আছে। আমরা যদি অন্য কোনও স্থান বেছে নিতাম, তাহলে এই ধরনের প্রকল্প সফল নাও হতে পারত। কিছু চ্যালেঞ্জ থাকতে পারত। কিন্তু আমরা ভারতের সীমান্ত বরাবর শহরটি গড়ে তুলছি যাতে তা সফল হয়। ইতিমধ্যে অনেকটাই সফল। নতুন শহরের কর্তৃপক্ষ আরও জানাচ্ছে, রাজধানী থিম্ফু মাত্র ২৬ বর্গ মাইল এলাকা। তার সঙ্গে নির্মীয়মান নগরীর কোনও তুলনা চলে না। সিটি অথরিটির তরফে কিনলে পি দোরজি জানান, গেলেফু মাইন্ডফুলনেস সিটি এখনই পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত। থাকা, যাতায়াতের পর্যাপ্ত ব্যবস্থা সেখানে করা হয়েছে।


```