Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

চিনা নিউমোনিয়া ভারতে ছড়িয়ে পড়বে? সতর্ক থাকার পরামর্শ দিল স্বাস্থ্য দফতর

ভারত সরকার সবরকমের পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত, আশ্বাস স্বাস্থ্য দফতরের

চিনা নিউমোনিয়া ভারতে ছড়িয়ে পড়বে? সতর্ক থাকার পরামর্শ দিল স্বাস্থ্য দফতর

শেষ আপডেট: 25 November 2023 08:55

দ্য ওয়াল ব্যুরো: করোনার পর ফের নতুন ভাইরাস নিয়ে আতঙ্ক ছড়াল চিনে। সেখানে খোঁজ মিলেছে রহস্যময় এক নিউমোনিয়ার। যা নিয়ে উদ্বিগ্ন চিনের স্বাস্থ্য দফতর। এই ভাইরাসে শয়ে শয়ে শিশু আক্রান্ত হচ্ছে। মারাত্মক শ্বাসকষ্ট হচ্ছে বলে জানা গিয়েছেএই পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে ভারতেও। তবে কেন্দ্রের স্বাস্থ্য দফতর থেকে শুরু করে চিকিৎসকরাও বলছেন, এখনই আতঙ্কের কিছু নেই। তবে সতর্ক থাকা প্রয়োজন।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক বলেছে, “এখনও পর্যন্ত যে তথ্য হাতে এসেছে, তার ভিত্তিতে আমরা জানতে পেরেছি, গত কয়েক সপ্তাহে চিনে শ্বাসকষ্টজনিত রোগের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। শিশুদের মধ্যে শ্বাসকষ্টজনিত অসুস্থতা বেশি দেখা গিয়েছে। আমরা বিষয়টির ওপর নজর রেখে চলেছি। আতঙ্ক ছড়াবেন না। মাথায় রাখবেন, ভারত সরকার সবরকমের পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে। এদেশে এখনও এরকম রোগের কোনও লক্ষণ দেখা যায়নি।”

এদিকে দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালের ডিরেক্টর ডাক্তার অজয় ​​শুক্লা বলেছেন, “আমি শুধু সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেব। পরিষ্কার-পরিচ্ছন্নতা থাকুন, রোজের খাওয়া-দাওয়া এবং জীবনযাত্রার দিকে নজর দিন। আর যদি কারও মনে হয় যে কেউ এই ভাইরাসে আক্রান্ত হয়েছে, শ্বাসকষ্টে ভুগছে বা রোগের অন্যান্য লক্ষণ দেখা যাচ্ছে, তাহলে আতঙ্ক না ছড়িয়ে শীঘ্রই চিকিৎসার ব্যবস্থা করুন। আতঙ্ক ছড়াবেন না।”

উল্লেখ্য, এইমুহূর্তে চিনের হাসপাতালগুলিতে থিকথিকে ভিড়। জানা গেছে, এই রহস্যজনক নিউমোনিয়ায় সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা বেজিং এবং লিয়াওনিং প্রদেশেরিপোর্ট অনুযায়ী, উত্তর চিনে স্কুল পড়ুয়াদের মধ্যে ছড়িয়ে পড়েছে এই রহস্যজনক রোগ। এই রোগের উপসর্গ খানিক ইনফ্লুয়েঞ্জার মতো। শিশুদের এই অজানা নিউমোনিয়ানিয়ে চিনের কাছ থেকে রিপোর্ট চেয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ওরফে ‘হু’।


```