Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

আওয়ামী লিগকে ভোট না দেওয়ায় গণধর্ষণ, ১০ জনকে মৃত্যুদণ্ড দিল বাংলাদেশের আদালত

ঘটনাটি পাঁচ বছর আগের। ২০১৮- র ৩১ ডিসেম্বর রাতে নোয়াখালির সুবর্ণচর উপজেলায় এক গৃহবধূকে রুহুল আমিন নামে এক ব্যক্তির নেতৃত্বে একদল দুষ্কৃতী ধর্ষণ করে। সেদিনই বাংলাদেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ভোট গ্রহণ করা হয়।

আওয়ামী লিগকে ভোট না দেওয়ায় গণধর্ষণ, ১০ জনকে মৃত্যুদণ্ড দিল বাংলাদেশের আদালত

শেষ আপডেট: 5 February 2024 19:14

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের নোয়াখালির একটি আদালত সোমবার ১০ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে। একই মামলায় আরও ছয় জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একটি গণধর্ষণের মামলায় এই সাজা দিয়েছে আদলত। 

ঘটনাটি পাঁচ বছর আগের। ২০১৮- র ৩১ ডিসেম্বর রাতে নোয়াখালির সুবর্ণচর উপজেলায় এক গৃহবধূকে রুহুল আমিন নামে এক ব্যক্তির নেতৃত্বে একদল দুষ্কৃতী ধর্ষণ করে। সেদিনই বাংলাদেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ভোট গ্রহণ করা হয়।

মহিলার স্বামী দুষ্কৃতীদের নাম-ঠিকানা সহ থানায় অভিযোগ করেন, তাঁর স্ত্রী আওয়ামী লিগের নির্বাচনী প্রতীক নৌকা চিহ্নে ভোট না দেওয়ায় দুষ্কৃতীরা তাঁকে নিশানা করে। ভোটদানের সময় দুষ্কৃতীরা সেখানে উপস্থিত ছিল। 

প্রসঙ্গত, বাংলাদেশে ওই নির্বাচনে অনিয়ম নিয়ে তুমুল হইচই হয় সেবার। তাতে নয়া মাত্রা যোগ করে নোয়াখালির ধর্ষণের ঘটনা। বিদেশি সংবাদ মাধ্যমও ঘটনাটি গুরুত্ব সহকারে প্রচার করে। গৃহবধূ অভিযোগ করেন, ধর্ষণকারীরা উপজেলা পরিষদের নির্বাচনের সময় থেকেই তাঁকে ভয় দেখানো শুরু করে। তখনও তাঁকে নৌকা চিহ্নে ভোট দিতে চাপ দেওয়া হয়েছিল। 

পাঁচ বছর আগের ওই ঘটনায় গোড়া থেকেই তদন্তে পুলিশ সক্রিয় ছিল। মূল অভিযুক্ত রুহুল আমিন সুবর্ণচর উপজেলার আওয়ামী লিগের প্রচার সম্পাদক ছিলেন। দল তাঁকে বহিষ্কার করে। 

সোমবার নোয়াখালির নারী ও শিশু আদালতের বিচারক ফাতেমা ফেরদৌস অভিযুক্তদের ১০ জনকে মৃত্যুদণ্ড দেন। ছয় জনকে যাবজ্জীবন কারাবাসের সাজা দিয়ে বিচারক মন্তব্য করেন এই জাতীয় অপরাধ আসলে কোনও ব্যক্তি বিশেষ শুধু নয় গোটা জাতি আক্রান্ত হয়। এই ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর হতেই হবে।

 প্রসঙ্গত, ২০১৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে ধর্ষণের ঘটনার পর বাংলাদেশে ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড করা হয়।


```