Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

কনসার্ট চলাকালীন জ্বলল আতসবাজি, ম্যাসিডোনিয়ার নাইট ক্লাবে ভয়াবহ আগুন, মৃত কমপক্ষে ৫১

দুর্ঘটনার সময় নাইটক্লাবটিতে বিখ্যাত হিপ-হপ জুটি ‘এডিএন’-এর লাইভ পারফরম্যান্স চলছিল।

কনসার্ট চলাকালীন জ্বলল আতসবাজি, ম্যাসিডোনিয়ার নাইট ক্লাবে ভয়াবহ আগুন, মৃত কমপক্ষে ৫১

সংগৃহীত ছবি

শেষ আপডেট: 16 March 2025 15:55

দ্য ওয়াল ব্যুরো: উত্তর ম্যাসিডোনিয়ার কোচানি শহরের একটি নাইটক্লাবে ভয়াবহ আগুন। মৃত্যু হল কমপক্ষে ৫১ জনের। সংবাদ সংস্থা সূত্রে খবর, রবিবার ভোররাতে রাজধানী স্কোপিয়ে থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে 'পালস' নামের একটি নাইট ক্লাবে এই দুর্ঘটনা হয়।

দুর্ঘটনার সময় নাইট ক্লাবটিতে বিখ্যাত হিপ-হপ জুটি ‘এডিএন’-এর লাইভ পারফরম্যান্স চলছিল। প্রায় দেড় হাজার দর্শক সেসময় উপস্থিত ছিলেন সেখানে। আগুন লাগার পর মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে আতঙ্ক। সকলকে নিরাপদভাবে বের করে আনা হয়। কিন্তু অনেকেই ছুটোছুটিতে রাস্তা হারিয়ে ফেলেন। দম বন্ধ হয়ে মৃত্যু হয় কমপক্ষে ৫১ জনের।

ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। দেখা যাচ্ছে, সম্পূর্ণ ক্লাবটি দাউদাউ করে জ্বলছে, কালো ধোঁয়ায় ছেয়ে গেছে আকাশ। অনুমান করা হচ্ছে, মঞ্চে ব্যবহার করা আতসবাজি থেকেই আগুন লাগে। ভিডিও ফুটেজে দেখা যায়, স্টেজ থেকে ছিটকে আসা স্ফুলিঙ্গ ছাদে লাগার পর দ্রুত তা চারদিকে ছড়িয়ে পড়ে।

পুলিশ জানাচ্ছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে, যদিও সরকারিভাবে এখনও চূড়ান্ত সংখ্যা নিশ্চিত করা হয়নি। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। কীভাবে আগুন লাগে, কীভাবে ছড়িয়ে পড়ে। এতগুলো মৃত্যুই বা কীভাবে হল, সবটাই খতিয়ে দেখছে পুলিশ।

এদিকে আগুন নিয়ন্ত্রণে ক্লাবের তরফে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি ক্লাবের আতসবাজি বা কোনও দাহ্য পদার্থ ব্যবহারের অনুমতি ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।


```