চিন সরকার জানিয়েছে, দেশের উন্নয়ন টেকসই করতে বিশ্ব প্রতিভার প্রয়োজন। আর সেই উন্নয়নই বিদেশি বিজ্ঞানীদের জন্য নতুন সুযোগ তৈরি করছে।

গ্রাফিক্স: দ্য ওয়াল
শেষ আপডেট: 22 September 2025 13:53
দ্য ওয়াল ব্যুরো: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) ঘোষিত ১ লক্ষ ডলারের এইচ ওয়ান বি (H-1B) ভিসা ফি-তে যখন ভারত-সহ একাধিক দেশের তরুণ পেশাদারদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে, তখনই নতুন রাস্তা খুলে দিল চিন। বিশ্বজোড়া বিজ্ঞান ও প্রযুক্তির তরুণ প্রতিভাদের টানতে চালু হচ্ছে নতুন ‘কে ভিসা’ (K Visa)।
চিনের প্রিমিয়ার লি কিয়াং (Li Qiang) সোমবারই বিদেশিদের প্রবেশ-সংক্রান্ত নিয়মে সংশোধনের বিজ্ঞপ্তি জারি করেছেন। আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হবে নতুন নিয়ম।
কী সুবিধা মিলবে কে ভিসায়?
চিন সরকার জানিয়েছে, দেশের উন্নয়ন টেকসই করতে বিশ্ব প্রতিভার প্রয়োজন। আর সেই উন্নয়নই বিদেশি বিজ্ঞানীদের জন্য নতুন সুযোগ তৈরি করছে। আন্তর্জাতিক সহযোগিতা ও তরুণ বিজ্ঞানীদের মধ্যে পারস্পরিক বিনিময় বাড়াতেই এই উদ্যোগ।
গত কয়েক বছরে বিদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করেছে চিন। বর্তমানে ৭৫টি দেশের সঙ্গে একতরফা ভিসা-ফ্রি প্রবেশ বা পারস্পরিক ভিসা-মুক্তির চুক্তি রয়েছে। এ বছরের প্রথম ছ’মাসে চিনে বিদেশিদের আসা-যাওয়ার সংখ্যা ৩ কোটি ৮০ লক্ষ ছাড়িয়েছে, যা আগের বছরের তুলনায় প্রায় ৩০% বেশি। এর মধ্যে ভিসা-ফ্রি প্রবেশ বেড়েছে ৫৪%।
অন্যদিকে ট্রাম্প প্রশাসনের ঘোষণা—
২০২৪ সালের তথ্য অনুযায়ী, H-1B ভিসার সবচেয়ে বড় অংশীদার ভারত (৭১%)। চিন অনেক পিছনে (১১.৭%)। ফলে ট্রাম্পের নতুন নিয়মে সবচেয়ে বেশি ধাক্কা খেতে চলেছেন ভারতীয় তরুণেরা। আর ঠিক তখনই মার্কিন মুলুককে প্যাচে ফেলতে প্রতিযোগিতায় নামল চিন।