Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

যৌনতা আর ড্রাগের আঁতুরঘর, জেফ্রির ‘পেডোফাইল’ দ্বীপে ধনকুবেরদের লালসার শিকার হত নাবালিকারা

সমুদ্রের মাঝে জেফ্রির সেই বিতর্কিত দ্বীপ নিয়ে চর্চার শেষ নেই। দ্বীপটির নাম দেওয়া হয়েছে পেডোফাইল দ্বীপ। যৌনতা আর মাদকের নেশার আঁতুরঘর সেটি।

যৌনতা আর ড্রাগের আঁতুরঘর, জেফ্রির ‘পেডোফাইল’ দ্বীপে ধনকুবেরদের লালসার শিকার হত নাবালিকারা

শেষ আপডেট: 5 January 2024 18:23

দ্য ওয়াল ব্যুরো: ক্যারিবিয়ান সাগরের মাঝে নির্জন দ্বীপ। সেখানে ৫৭৭ মিলিয়ন ডলারের বিশাল বাংলো। বিলাসব্যসনের কোনও কমতি নেই। বাংলোকে ঘিরে দাঁড়িয়ে থাকত একাধিক প্রাইভেট জেট, হেলিকপ্টার। এই কপ্টার বা জেটে চাপিয়ে উড়িয়ে আনা হত ১১ থেকে ১৫ বছর বয়সি নাবালিকাদের। জেফ্রি এপস্টাইনের যৌন লালসার শিকার হত তারা। তারপর যৌনদাসী বানিয়ে সেখানেই বন্দি রাখা হত বাচ্চা মেয়েদের। বিভিন্ন সময় ওই দ্বীপে নিমন্ত্রণ জানানো হত নামী দামি ব্যক্তিত্বদের। তাদেরও ভোগবাসনার চাহিদা মেটাতে হত ওই নাবালিকাদের। সম্প্রতি যৌন অপরাধী জেফ্রি এপস্টাইনের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার দ্বিতীয় রিপোর্ট সামনে এসেছে। তাতেই চোখ কপালে উঠেছে। সেখানে নয় নয় করেও প্রায় ২০০ জন এমন ব্যক্তির নাম আছে যারা বিশ্বজুড়েই পরিচিত।

সমুদ্রের মাঝে জেফ্রির সেই বিতর্কিত দ্বীপ নিয়ে চর্চার শেষ নেই। দ্বীপটির নাম দেওয়া হয়েছে পেডোফাইল দ্বীপ। যৌনতা আর মাদকের নেশার আঁতুরঘর সেটি। বর্তমানে ওই দ্বীপটি সিল করে দেওয়া হয়েছে। সেখানে পাহাড়ায় আছে পুলিশ বাহিনী। কেমন ছিল সেই দ্বীপ? পুলিশ জানাচ্ছে, পৃথিবীর মধ্যে যদি নরক কোথাও থাকে, তাহলে সেটি হল জেফ্রির ওই দ্বীপ। বাচ্চা মেয়েদের উপর নারকীয় যৌন নির্যাতন চলত সেখানে। যৌনদাসী কেনাবেচাও হত।

৭২ একরের সম্পত্তি। ১৯৯৮ সালে দ্বীপটি কোটি কোটি মার্কিন ডলারে কিনেছিলেন জেফ্রি। মামলাকারী ভার্জিনিয়া আইল্যান্ডের অ্যাটর্নি জেনারেল ডেনিস জর্জিয়া বলছেন, দ্বীপটিতে ১২ থেকে ১৭ বছর বয়সি মেয়েদের নিয়ে আসা হত। নাবালিকাদের মগজধোলাই করার ভাল উপায় জানা ছিল জেফ্রির। তাঁর বান্ধবী ম্যাক্সওয়েলও এই কাজে সাহায্য করতেন জেফ্রিকে। ২০১৮ সালে প্রাইভেট জেটে করে অনেক বাচ্চা মেয়েকে ওই দ্বীপের বাংলোয় এনে তোলেন জেফ্রি। অ্যাটর্নি জেনারেল বলছেন, জেফ্রির কর্মচারীরাই বলেছেন, ওই মেয়েদের বয়স ১১ বছরের বেশি নয়। সেই নাবালিকাদের সঙ্গে উদ্দাম যৌনতায় মাততেন জেফ্রি। তারপর তাদের ঘরে আটকে রাখা হত। পরে ‘বিশেষ’ অতিথিরা এলে তাদের ঘরে পাঠিয়ে দেওয়া হত। ২০০১ থেকে ২০১৯ সাল অবধি এমন শয়ে শয়ে নাবালিকাদের ধরে আনা হয়েছিল সেই দ্বীপে।

বিজ্ঞানী স্টিফেন হকিং, ইংল্যান্ডের রাজপরিবারের সদস্য প্রিন্স অ্যান্ড্রু, বিনোদন জগতের মাইকেল জ্যাকসন, লিওনার্দো ডি ক্যাপ্রিও, জর্জ লুকাস, জেসন রিচার্ডস, কেভিন স্পেসি, ব্রুস উইলিস, ড্যানিয়েল উইলসন থেকে শুরু করে অনেক নামী ব্যক্তিরাই নাকি আসতেন সেই দ্বীপে। দুই প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন ও ডোনাল্ড ট্রাম্পের নামও রয়েছে তালিকায়। এমনকী বিল গেটসও সেই দ্বীপে কয়েকবার এসেছিলেন বলে শোনা যায়।

একাধিক নাবালিকার যৌন হেনস্থায় অভিযুক্ত ছিলেন মার্কিন ধনকুবের জেফ্রি এডওয়ার্ড এপস্টিন। তাঁর বিরুদ্ধে কমপক্ষে ৪০ জন মহিলা হেনস্থার অভিযোগ আনেন। শেষ জীবনে জেলে বন্দি ছিলেন জেফ্রি। ২০১৯ সালে ৬৬ বছর বয়সে জেলেই তাঁর মৃত্যু হয়। শোনা যায়, জেলে আত্মহত্যা করেছিলেন জেফ্রি। যৌনদাসী কেনাবেচা নিয়ে জেফ্রি এপস্টিনকে ঘিরে যে বিতর্ক, তাতে তাঁর বান্ধবী তথা সঙ্গিনী গিলেন ম্যাক্সওয়েলেও দোষী সাব্যস্ত হয়েছেন। প্রভাবশালী ব্যক্তিদের যৌনদাসী সরবরাহে জেফ্রির সহযোগী ছিলেন তাঁর এই বান্ধবী। এই ম্যাকওয়েলই জানিয়েছেন, জেফ্রির যৌনাকাঙ্খা নাকি তীব্র ছিল। দিনে তিনবার মিলনের ইচ্ছা হত তাঁর। প্রতিবারই নতুন নতুন নারী চাইতেন তিনি। নাবালিকাই বেশি পছন্দ ছিল। বাচ্চা মেয়েদের ভুলিয়ে ভালিয়ে জেফ্রির ঘরে নিয়ে আসতেন ম্যাক্সওয়েল। তারপর চলত নারকায়ী যৌন নির্যাতন। মেয়েদের দিয়ে প্রতিদিন বডি ম্যাসাজও করাতেন জেফ্রি।

বান্ধবী ম্যাক্সওয়েলের সঙ্গে

ম্যাক্সওয়েল বলেছেন, জেফ্রির দ্বীপ ছিল খাঁচার মতো। একবার সেখানে কেউ ঢুকলে বেরোনোর অনুমতি ছিল না। যে মেয়েদের ধরে আনা হত তারা সেখানেই বন্দি হয়ে যেত। তারপর যৌনদাসী বানিয়ে তাদের কাজে লাগাতেন জেফ্রি। ব্রিটেনের যুবরাজ অ্যান্ড্রু নাকি সেই দ্বীপের বিশেষ অতিথি ছিলেন। তাঁর চাহিদা মেটানোর জন্য নিত্য নতুন মেয়েদের নিয়ে আসা হত দ্বীপে। শোনা যায়, বাচ্চা মেয়ে না হলে নাকি মন ভরত না প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের। তাঁর জন্যও নাবালিকাদের তৈরি করে রাখা হত। আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনকে এপস্টিনের নথিতে সম্বোধন করা হয়েছে ‘ডো ৩৬’ নামে। এখনও পর্যন্ত মোট ৫০ বার তাঁর নাম ঘুরেফিরে এসেছে। এ ছাড়াও রয়েছে ডোনাল্ড ট্রাম্পের নাম।যদিও এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।


```