Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

১৮ ঘণ্টা পর হিথরোতে স্বাভাবিক হল বিমান পরিষেবা! শনিবার সন্ধ্যায় বিদেশ সফরে মুখ্যমন্ত্রী

ইউরোপের ব্যস্ততম এই বিমানবন্দরে প্রতিদিন গড়ে ১৩৫০টি বিমান ওঠা-নামা করে। ঘণ্টায় ৫৬টি! 

১৮ ঘণ্টা পর হিথরোতে স্বাভাবিক হল বিমান পরিষেবা! শনিবার সন্ধ্যায় বিদেশ সফরে মুখ্যমন্ত্রী

মমতা বন্দ্যোপাধ্যায়।

শেষ আপডেট: 22 March 2025 07:25

দ্য ওয়াল ব্যুরো: ১৮ ঘণ্টা পর হিথরো বিমানবন্দরে (Heathrow air service) পরিষেবা স্বাভাবিক হল। শুক্রবার সন্ধের পর সেখানে অবতরণ করল ব্রিটিশ এয়ারওয়েজের একটি বিমান। ইউরোপের ব্যস্ততম এই বিমানবন্দরে প্রতিদিন গড়ে ১৩৫০টি বিমান ওঠা-নামা করে। ঘণ্টায় ৫৬টি! 

বিমানবন্দরের কাছের একটি সাবস্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার জেরে বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকায় শুক্রবার দিনভর বিমান ওঠানামা বন্ধ রাখা হয়েছিল। যার জেরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (, Chief Minister, Mamata Banerjee) বিদেশ সফরের সূচিতেই পরিবর্তন আনা হয়। 

নবান্ন সূত্রের খবর, শনিবার সকাল কলকাতা থেকে দুবাই এবং দুবাই থেকে হিথরো বিমানবন্দরে নামার কথা ছিল রাজ্যের প্রশাসনিক প্রধানের। এরই মধ্যে সাবস্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে শুক্রবার থেকে ২৪ ঘণ্টা বিমান পরিষেবা বন্ধ রাখার কথা ঘোষণা করে হিথরো বিমানবন্দর কর্তৃপক্ষ। যার জেরে মুখ্যমন্ত্রীর সফরসূচিতে কিছু পরিবর্তন আনা হয়। ঠিক হয়, শনিবার সকালের পরিবর্তে সন্ধ্যায় বিদেশ সফরের উদ্দেশে রওনা দেবেন মুখ্যমন্ত্রী।

নতুন ভ্রমণ সূচি অনুযায়ী—  

২২ মার্চ: ইমিরেটস ফ্লাইট EK 573 কলকাতা থেকে দুবাই রাত ৮:২০-তে রওনা দেবে, যা দুবাই পৌঁছাবে রাত ১২:১৫-তে (২৩শে মার্চ)।  

২৩ মার্চ: দুবাই থেকে গ্যাটউইকের উদ্দেশ্যে ইমিরেটস ফ্লাইট EK 11 রাত ২:৫০-এ রওনা হয়ে স্থানীয় সময় সকাল ৬:৪০-এ পৌঁছাবে।  

গ্যাটউইক পৌঁছানোর পর সেখান থেকে গাড়িতে প্রায় দেড় ঘণ্টার যাত্রা শেষে তাজ জেমস কোর্ট হোটেলে পৌঁছানো হবে। ইমিরেটসের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে এই ভ্রমণ পরিকল্পনা। সূত্রের খবর, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখার পাশাপাশি শিল্প নিয়ে লন্ডনে বণিকসভার সঙ্গেও বৈঠক করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২৯ তারিখ দেশে ফিরে আসবেন মমতা বন্দ্যোপাধ্যায়।


```