Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

ভিডিও-সহ আফগানিস্তানের বড় দাবি, পাকিস্তানের সেরা বিমান এফ-১৬ ভূপাতিত, সীমান্তে জোর লড়াই

পাকিস্তান আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণার পর আফগান সীমান্তে জোর লড়াই চলছে। প্রাণ বাঁচাতে দু'দেশের নাগরিকেরাই সীমান্ত ছেড়ে অন্যত্র পাড়ি দিচ্ছেন। পাকিস্তান তাদের এই আক্রমণের নাম দিয়েছে 'অপারেশন গজব লিল হক'।

ভিডিও-সহ আফগানিস্তানের বড় দাবি, পাকিস্তানের সেরা বিমান এফ-১৬ ভূপাতিত, সীমান্তে জোর লড়াই

পৃথা ঘোষ

শেষ আপডেট: 27 February 2026 11:05

দ্য ওয়াল ব্যুরো: কাবুলে (Kabul) বোমা ফেলতে আসা পাকিস্তানি যুদ্ধবিমান এফ-১৬ (Pak fighter jet F16) তারা গুলি করে ছিন্নভিন্ন করে দিয়েছে বলে দাবি করল আফগানিস্তান (Afghanistan)। দেশটির প্রতিরক্ষা মন্ত্রক এক্সে এক পোস্টে ভিডিও সহ দাবি করেছে, ধ্বংসাবশেষ এফ-১৬ বিমানের। শুক্রবার রাতে সেটি কাবুলে হামলা চালাতে এলে আফগান বাহিনীর গোলায় ধ্বংস হয় (Afghanistan destroyed Pak fighter jet F16)।

আমেরিকার তৈরি এফ-১৬ বিমান পাকিস্তানের প্রতিরক্ষা শক্তির প্রধান অস্ত্র। অন্যদিকে আফগানিস্তানের কোন কার্যকর বিমান বাহিনী‌ নেই।‌ এমন একটি দেশের সেনাবাহিনী কী করে এফ-১৬-এর মতো যুদ্ধবিমানকে ধ্বংস করতে সমর্থ হল তা নিয়ে‌ জোর জল্পনা শুরু হয়েছে। এখনও পর্যন্ত ইসলামাবাদ (Islamabad) আফগানিস্তানের এই দাবি নিয়ে কোন প্রতিক্রিয়া দেয়নি।

গতবছর মে মাসে ভারতের অপারেশন সিঁদুরের জবাবে পাকিস্তান আমেরিকার তৈরি এফ-১৬ এবং চিনের জে-এফ-১৭ বিমান ব্যবহার করেছিল। ভারতীয় বিমান বাহিনীর প্রধান এপি সিংহের দাবি, তারা পাকিস্তানের ওই দুই সেরা বিমান ভূপাতিত করেছেন।‌

এদিকে পাকিস্তান আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণার পর আফগান সীমান্তে জোর লড়াই চলছে। প্রাণ বাঁচাতে দু'দেশের নাগরিকেরাই সীমান্ত ছেড়ে অন্যত্র পাড়ি দিচ্ছেন। পাকিস্তান তাদের এই আক্রমণের নাম দিয়েছে 'অপারেশন গজব লিল হক'।

শুক্রবার মাঝরাত থেকে আফগানিস্তানের রাজধানী কাবুল এবং অপর বড় শহর কান্দাহারে বিমান হামলা চালায় পাকিস্তান। ‌ ইসলামাবাদের দাবি এই হামলায় ১৩৩ জন নিহত হয়েছে। যদিও কাবুলের তালেবান প্রশাসন পাক হামলার হতাহতের সংখ্যা নিয়ে নীরব। কাবুলে কর্মরত আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলিও এই ব্যাপারে অন্ধকারে। এমনকী পাকিস্তানকে পাল্টা জবাব দেওয়ার দাবি করেও এক্স থেকে সেই পোস্ট মুছে দিয়েছেন তালেবান প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র।


```