Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

আফগানিস্তানে এবার আইন করে বাধ্যতামূলক করা হল নারীদের হিজাব-বোরখা পরা, পুরুষদের দাড়ি রাখা

কঠোর বিধি নিয়ে সে দেশের মানুষ ২০২২ সাল থেকেই জেরবার। তবে এতদিন তা দেশের আইনের অংশ ছিল না।

আফগানিস্তানে এবার আইন করে বাধ্যতামূলক করা হল নারীদের হিজাব-বোরখা পরা, পুরুষদের দাড়ি রাখা

ফাইল ছবি।

শেষ আপডেট: 24 August 2024 13:37

দ্য ওয়াল ব্যুরো: আফগানিস্তানে তালিবান ক্ষমতায় আসার পর সবচেয়ে বিপন্নতার শিকার হয়েছেন সে দেশের নারীরা। সবচেয়ে আগে তাদের বাড়ির বাইরে বেরনো, পড়াশুনো ইত্যাদিতে নিয়ন্ত্রণ আরোপ করে তালিবান শীর্ষ নেতৃত্ব। শরিয়তের বিধান অনুযায়ী পুরুষদের দাড়ি রাখা, দিনে পাঁচবার নমাজ পাঠ এবং রোজার মাসে উপবাস বাধ্যতামূলক করা হয়। 

তবে এসবই ছিল শীর্ষ নেতৃত্ব কিংবা মৌলবিদের ফতোয়া। দু’দিন আগে তালিবান সরকার একটি আইন করে এই সব বিধি বা ফতোয়াকে তার অংশ করে দিয়ে সাজার বিধান ঘোষণা করেছে। বলা হয়েছে আফগান নাগরিকদের দেশের পাশাপাশি বিদেশেও এই বিধি মেনে চলতে হবে। 

কঠোর বিধি নিয়ে সে দেশের মানুষ ২০২২ সাল থেকেই জেরবার। তবে এতদিন তা দেশের আইনের অংশ ছিল না। এবার জীবনচর্যায় কোনও ধরনের বিচ্যুতি আদালতে বিচারের অংশ হবে।

তালিবান প্রশাসনের এই নির্দেশ ঘিরে ভিন্ন মত আছে দেশের মধ্যে। কারও কারও মতে, এখন আদালতের বিচারাধীন হওয়ায় অভিযুক্ত নিজের কথা বলার সুযোগ পাবেন। এতদিন গোষ্ঠীপতির কথাই শেষ কথা ছিল। আর এক দল মনে করে আধিকারিকেরা এখন সরকারকে খুশি করতে আরও কঠোরভাবে বিধিগুলি বলবৎ করবে। 

আফগানিস্তানে তালিবানরা ২০২২-এ ফেরত আসার পর ধর্মমন্ত্রণালয়ের পাশাপাশি নীতি-নৈতিকতার দিকে নজরদারীর জন্যও একটি মন্ত্রক চালু করে। সেই মন্ত্রকের পরামর্শে আইন মন্ত্রক নতুন আইন চালু করেছে।


```