Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশে ১৮ ফেব্রুয়ারির মধ্যে নতুন সরকার দায়িত্ব নেবে, জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব

বাংলাদেশে ১৮ ফেব্রুয়ারির মধ্যেই নতুন সরকার দায়িত্ব নেবে বলে জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শপথ, সংসদ ও সরকার গঠন নিয়ে কী জটিলতা রইল?

বাংলাদেশে ১৮ ফেব্রুয়ারির মধ্যে নতুন সরকার দায়িত্ব নেবে, জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব

ফাইল চিত্র

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 5 February 2026 21:14

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশে ১৮ ফেব্রুয়ারির মধ্যে নতুন সরকার গঠিত হয়ে যাবে বলে প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন। ‌বৃহস্পতিবার ঢাকায় প্রধান উপদেষ্টার উপস্থিতিতে অনুষ্ঠিত উপদেষ্টা মন্ডলীর সভার পর প্রেস সচিব সাংবাদিকদের এই কথা জানান। সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার উপ-পেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। ‌ তিনি বুধবারই আভাস দিয়েছিলেন খুব বেশি হলে ১৮ তারিখের মধ্যে নতুন সরকার দায়িত্ব নেবে।

শফিকুল আলম জানিয়েছেন ১৮ তারিখের অনেক আগেই নির্বাচিত সরকারের দায়িত্ব নেওয়া অসম্ভব নয়। ‌ সরকারি সূত্রে অবশ্য জানা যাচ্ছে একটি কারণে নির্বাচনের পর প্রায় সপ্তাহখানেক লাগবে নতুন সরকার গঠিত হতে। ‌ বাংলাদেশে বর্তমানে জাতীয় সংসদের কোন অস্তিত্ব নেই। ‌ তার ওপর সংসদে স্পিকার শিরিন শারমিন চৌধুরী আগেই পদত্যাগ করেছেন।। ডেপুটি স্পিকার বর্তমানে কারাবন্দি। ফলে নির্বাচিত নতুন সাংসদদের কে শপথ গ্রহণ করাবেন তা নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। যদিও আইন উপদেষ্টা আসিফ নজরুল ঘোষণা করেছেন জটিলতা দূর করা গিয়েছে। তিনি জানান, প্রধান বিচারপতি অথবা মুখ্য নির্বাচন কমিশনার নবনির্বাচিত সাংসদদের শপথ পাঠ করাতে পারেন।‌

এখনো পর্যন্ত ঠিক আছে, মুখ্য নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন নবনির্বাচিত এমপিদের শপথ পাঠ করাবেন। তবে ১৫ ফেব্রুয়ারির আগে তিনি সেই কাজ শুরু করতে পারবেন না। কারণ ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত নির্বাচন প্রক্রিয়া চালু থাকবে। ৩০০ নবনির্বাচিত এমপিকে শপথ বাক্য পাঠ করাতে অন্তত দুদিন সময় লাগবে। তারপর সবচেয়ে বেশি আসন পাওয়া দলের নেতাকে রাষ্ট্রপতি সরকার গঠনের জন্য আহ্বান করবেন। এখনও পর্যন্ত অধিকাংশ সমীক্ষা রিপোর্টে আভাস মিলেছে সর্বাধিক আসন পেয়ে বিএনপি সরকার গড়তে চলেছে। সে ক্ষেত্রে তারেক রহমান হবেন পরবর্তী প্রধানমন্ত্রী। তবে কোনো কারণে বিএনপি ১৫১-র কম আসন পেলে জোট সরকার গঠনের সম্ভাবনা বেশি। সে ক্ষেত্রে জোট সরকারের শরীর কারা হবে কে কোন মন্ত্রিত্ব পাবে তা নিয়ে আলোচনার জন্য শপথ গ্রহণ কিছুদিন বিলম্ব হতে পারে। কোন কোন মহলের এমনও ধারণা নির্বাচনী ময়দানে বিএনপি এবং জামাত ইসলামের একে অপরের বিরুদ্ধে তীব্র লড়াই করলেও তারা সরকার গড়বে একত্রে। দুই দলই জাতীয় সরকার গঠনের বিষয়ে সহমত বলেই একাধিক সূত্রের খবর। যদিও কোন দলই এই বিষয়ে এখনও অবস্থান স্পষ্ট করেনি। শুধু জামাতে ইসলামী ঘোষণা করে রেখেছে তারা জাতীয় সরকার গঠনের পক্ষপাতী। জামাতের আমির শফিকুর রহমানের বক্তব্য, বাংলাদেশের চলতি পরিস্থিতির পরিবর্তন এবং দেশে স্থিতিশীলতা ফেরাতে সব দলের সহমতের ভিত্তিতে সরকার গঠন হওয়া উচিত।


```