Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

নিউইয়ারের রাতে নিউইয়র্কের নাইট ক্লাবে গুলি, জখম ১১

এই ঘটনায় দুজন জড়িত রয়েছে বলে সন্দেহ পুলিশের।

নিউইয়ারের রাতে নিউইয়র্কের নাইট ক্লাবে গুলি, জখম ১১

আমাজুরা নাইট ক্লাব

শেষ আপডেট: 2 January 2025 11:52

দ্য ওয়াল ব্যুরো: আইসিস সমর্থকের গাড়ি হামলার পর এবার নিউইয়র্কের কুইনসে আমাজুরা নাইট ক্লাবে এলোপাথাড়ি গুলিতে ১১ জন জখম হলেন। পুলিশের তরফে এখনও বিস্তারিত কিছু না জানা গেলেও স্পেকটেটর ইনডেক্স ও অ্যামএনওয়াই সংবাদমাধ্যম এই খবর জানিয়েছে। বুধবার নাইট ক্লাবে হইহল্লা চলার সময় বেপরোয়া গুলি চালানো হয়। তাতে ১১ জন গুলিবিদ্ধ হয়েছেন। এই ঘটনায় দুজন জড়িত রয়েছে বলে সন্দেহ পুলিশের। তবে তারা গুলি চালিয়ে পালিয়ে গিয়েছে বলে প্রাথমিক সূত্রে জানা গিয়েছে।

প্রসঙ্গত, বুধবার গভীর রাতে নিউ অরলিন্স শহরের বুরবোন স্ট্রিটের বর্ষবরণের ভিড়ের মধ্যে একটি ভ্যান গাড়ি নিয়ে ঢুকে পড়ে শামসুদ্দিন। ঘটনাস্থলে ১০ জন নিহত হন। আহতদের মধ্যে আরও পাঁচজন মারা যান হাসপাতালে। হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ৩৫ জন। বর্ষবরণের রাতে জঙ্গি হামলার এই ঘটনায় অস্বস্তিতে পড়েছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ঘটনা জানা মাত্র ছন্দপতন ঘটে বর্ষবরণের উৎসবে।

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা নিউ অরলিন্স শহরে বুধবারের হত্যাকাণ্ডে একমাত্র হত্যাকারী শামসুদ্দিন জব্বার একজন আইএস (ইসলামিক স্টেট) জঙ্গি ছিল বলে মনে করছেন সে দেশের তদন্তকারী সংস্থা এফবিআই। ৪২ বছর বয়সি শামসুদ্দিন মার্কিন সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত জওয়ান। পুলিশের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। 

মার্কিন পুলিশ ও গোয়েন্দা কর্তারা জানিয়েছেন, গাড়িটিতে বিপুল পরিমাণ বিস্ফোরক ছিল। মনে করা হচ্ছে ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে এক পর্যায়ে নেমে গিয়ে রিমোট কন্ট্রোল ডিভাইস দিয়ে বিস্ফোরণ ঘটানো উদ্দেশ্য ছিল ওই জঙ্গির। গোয়েন্দারা জানান, শামসুদ্দিনের পোশাকের ভিতরে আইএসের পতাকা পাওয়া গিয়েছে। গাড়িতেও মিলেছে ওই ইসলামিক জঙ্গি সংগঠনের পতাকা। টেক্সাসের বাসিন্দা ওই ব্যক্তির আইএস যোগ রয়েছে বলে পুলিশের সন্দেহ। গোয়েন্দারা মনে করছেন, নিহত জঙ্গি একা নয়, গোটা ঘটনার পিছনে বড় চক্রের হাত আছে। বর্ষবরণের রাতে জঙ্গি হামলার এই ঘটনায় হতবাক মার্কিন প্রশাসন।


```