Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

বিমানে ঘুমন্ত সুইস নাবালিকাকে ধর্ষণ, দোষী সাব্যস্ত ভারতীয় ব্যবসায়ীকে ফেরত পাঠানো হচ্ছে দেশে

সুইজারল্যান্ডের রাজধানী জুরিখগামী বিমানে সে দেশের এক নাবালিকার পাশের আসনে ভ্রমণ করছিলেন এক ভারতীয় ব্যবসায়ী। বিমানে অনেক আসন ফাঁকা ছিল। নয় ঘণ্টার যাত্রায় অনেকেই ঘুমোচ্ছিলেন। সেই সুযোগে নাবালিকাকে ধর্ষণ করে বছর ৪৪-এর ওই ব্যবসায়ী।

বিমানে ঘুমন্ত সুইস নাবালিকাকে ধর্ষণ, দোষী সাব্যস্ত ভারতীয় ব্যবসায়ীকে ফেরত পাঠানো হচ্ছে দেশে

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 23 August 2025 18:26

দ্য ওয়াল ব্যুরো: এমনও সম্ভব। উড়ন্ত বিমানে এক বিদেশি নাবালিকাকে ধর্ষণ করেছে এক ভারতীয় যাত্রী। ঘটনাটি ঘটেছে সুইস এয়ারলাইনসে, গত ১৭ মার্চ।

সংবাদসংস্থা জানিয়েছে, সুইজারল্যান্ডের রাজধানী জুরিখগামী বিমানে সে দেশের এক নাবালিকার পাশের আসনে ভ্রমণ করছিলেন এক ভারতীয় ব্যবসায়ী। বিমানে অনেক আসন ফাঁকা ছিল। নয় ঘণ্টার যাত্রায় অনেকেই ঘুমোচ্ছিলেন। সেই সুযোগে নাবালিকাকে ধর্ষণ করে বছর ৪৪-এর ওই ব্যবসায়ী।

জুরিখের আদালত তাঁকে ধর্ষণের দায়ে অভিযুক্ত করেছে। সুইজারল্যান্ডের আইন এবং ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি অনুসারে ওই ব্যক্তিকে ভারতে ফেরত পাঠানো হচ্ছে্। আসামির নাম পরিচয় ফাঁস করেনি সুইজারল্যান্ড কর্তৃপক্ষ্। সে দেশের সরকার দাবি করেছে, আদালতে ওই ভারতীয় ব্যবসায়ী অভিযোগ স্বীকার করে নেন।

জানা গিয়েছে, বিমান ওড়ার আগে পনেরো বছর বয়সি ওই নাবালিকার সঙ্গে ব্যবসায়ী গল্গগুজব করেন। বিমান ওড়ার কিছু সময় পর মেয়েটি ঘুমিয়ে পড়ে্। আশপাশের আসনে যাত্রী না থাকার সুযোগ নেয় ওই ব্যবসায়ী। বিমান সেবিকারাও কেউ কাছাকাছি ছিলেন না। এক পর্যায়ে মেয়েটি অভিযোগ করলে ব্যবসায়ীকে বিমানবন্দর পুলিশের হাতে তুলে দেওয়া হয়। সুইজারল্যান্ডের আইনে ব্যবসায়ীর দেড় বছরের সাজা হয়েছে। এছাড়া মোটা অঙ্কের জরিমানা করা হয়েছে। সেই অর্থ জমা করার পর ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে তাকে। ভারতীয় আইন অনুসারে দেশে পর জেলেই যেতে হবে ওই ব্যবসায়ীকে।


```