Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

আমেরিকায় বর্ণবিদ্বেষের শিকার ভারতীর ছাত্র? জিমের ভেতর বারবার ছুরির কোপ

কী কারণে তাঁকে ছুরি মারা হল তা বুঝতেই পারছেন না তরুণ। পুলিশকে জানিয়েছেন, জিমের ভেতরে তাঁকে পরপর ছুরির কোপ বসায় একজন।

আমেরিকায় বর্ণবিদ্বেষের শিকার ভারতীর ছাত্র? জিমের ভেতর বারবার ছুরির কোপ

শেষ আপডেট: 1 November 2023 08:30

দ্য ওয়াল ব্যুরো: বাঁচার আশা প্রায় ছেড়েই দিয়েছেন ডাক্তাররা। ফোর্ট ওয়েইন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ২৪ বছরের বরুন। কী কারণে তাঁকে ছুরি মারা হল তা বুঝতেই পারছেন না তরুণ। পুলিশকে জানিয়েছেন, জিমের ভেতরে তাঁকে পরপর ছুরির কোপ বসায় একজন। তাকে দেশ ছেড়ে চলে যাওয়ার জন্য হুমকিও দিয়েছিল সে।

ইন্ডিয়ানার একটি ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে গিযেছিলেন বরুন। ভালপারাইসো শহরেই থাকছিলেন। সেখানেই একটি জিমে যেতেন নিয়মিত। তরুণ জানিয়েছেন, ওই জিমের কয়েকজন ভারতীয় বলে তাঁকে অনেকবার কটাক্ষ করেছেন। গায়ের রঙ নিয়েও নানা কটূক্তি করা হয়েছে। যে হামলা করেছিল তার বয়সও বছর চব্বিশ।

পুলিশ জানিয়েছে, আততায়ীকে গ্রেফতার করা হয়েছে। তার নাম জর্ডান অ্যাড্রাড। খুনের চেষ্টার পরেও তার হাবভাবে বিন্দুমাত্র বদল আসেনি। এমনকী সে ঠিক করেছে বলেও জানিয়েছে পুলিশকে।

ফোর্ট ওয়েইন হাসপাতালে সঙ্কটজনক অবস্থায় রয়েছেন বরুন। চিকিৎসকরা জানিয়েছেন তাঁর বাঁচার আশা পাঁচ শতাংশেরও কম। সারা শরীরে অসংখ্য গভীর ক্ষত। রক্তক্ষরণ হয়ে চলেছে।

আমেরিকায় এর আগেও বহুবার বর্ণবিদ্বেশের শিকার হয়েছেন ভারতীয় ছাত্রছাত্রীরা। হামলা হয়েছে অনেকবার, খুনও করা হয়েছে। বরুনের পরিবারের দাবি, তাঁদের ছেলে বর্ণবিদ্বেশের শিকার হয়েছে। অন্যায়ভাবে তাঁর উপর হামলা চালানো হয়েছে। আততায়ীর কঠিন শাস্তি চেয়েছেন তাঁরা।


```