সমুদ্রের বুকে আচমকা এই আঘাতের পর শুরু হয় উদ্ধার তৎপরতা। ডুবতে থাকা জাহাজ থেকে অন্তত ৩০ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করেছে শ্রীলঙ্কার বাহিনী। তাঁদের দ্রুত নিকটবর্তী চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

ফাইল ছবি
শেষ আপডেট: 4 March 2026 15:46
দ্য ওয়াল ব্যুরো: আরব দুনিয়ার সংঘাতের (Middle East Tensions) আঁচ সরাসরি ছড়িয়ে পড়ল ভারতের কাছে! পড়শি দ্বীপ-দেশ শ্রীলঙ্কার উপকূলের (Sri Lanka Coast) কাছে এক ইরানি জাহাজে ভয়াবহ বিপর্যয়ের (Attack On Iranian Ship) খবর মিলেছে।
শ্রীলঙ্কা নৌবাহিনী ও প্রতিরক্ষা মন্ত্রকের সূত্র উদ্ধৃত করে এক আন্তর্জাতিক সংবাদসংস্থা জানিয়েছে, ইরানি ওই জাহাজে সাবমেরিন থেকে হামলা (Submarine Attack On Iranian Ship) চালানো হয়েছে। ঘটনায় অন্তত ১০১ জন এখনও নিখোঁজ। আহত হয়েছেন ৭৮ জন।
সমুদ্রের বুকে আচমকা এই আঘাতের পর শুরু হয় উদ্ধার তৎপরতা। ডুবতে থাকা জাহাজ থেকে অন্তত ৩০ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করেছে শ্রীলঙ্কার বাহিনী। তাঁদের দ্রুত নিকটবর্তী চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে সূত্রের দাবি।
প্রাথমিক তথ্য অনুযায়ী, শ্রীলঙ্কার জলসীমার অদূরে ঘটনাটি ঘটে। এটি নিছক দুর্ঘটনা, নাকি পরিকল্পিত হামলা - তা নিয়ে ধোঁয়াশা রয়ে গিয়েছে। ঘটনার পিছনে আমেরিকার হাত থাকতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
ইরান-ইজরায়েল সংঘাত (US-Israel Iran Conflict) শুরু হওয়ার পরপরই ওমান উপকূলে একটি তেলবাহী জাহাজে মানববিহীন ড্রোনের আঘাতে (Drone Attack In Oman Boat) আগুন ধরে মৃত্যু হয় এক ভারতীয় নাবিকের। মাসকাট গভর্নরেটের পোর্ট সুলতান কাবুস থেকে প্রায় ৫২ নটিক্যাল মাইল উত্তর-পশ্চিমে হামলাটি ঘটে। আক্রান্ত জাহাজটির নাম ‘এমকেডি ভিয়োম’ (MKD VYOM)। মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী এই ট্যাঙ্কারটিতে হামলার সময় প্রায় ৫৯,৪৬৩ মেট্রিক টন পণ্য বোঝাই ছিল।
রিপোর্ট অনুযায়ী, একটি মানববিহীন জলযান সরাসরি ট্যাঙ্কারের ইঞ্জিন কক্ষে আঘাত হানে। বিস্ফোরণের পর সেখানে আগুন ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলেই প্রাণ হারান এক ভারতীয় কর্মী। জাহাজে মোট ২১ জন নাবিক ছিলেন - এর মধ্যে ১৬ জন ভারতীয়, চার জন বাংলাদেশি এবং এক জন ইউক্রেনীয়।
বাকি সদস্যদের উদ্ধার করে পানামর বাণিজ্যিক জাহাজ ‘এমভি স্যান্ড’। উদ্ধারকাজে সমন্বয় করে ওমানের সামুদ্রিক নিরাপত্তা কর্তৃপক্ষ। পরিস্থিতি সামাল দিতে রয়্যাল নেভি অফ ওমান (Royal Navy of Oman) একটি নৌযান মোতায়েন করেছে এবং ওই জলপথে চলাচলকারী জাহাজগুলিকে সতর্কবার্তা পাঠানো হচ্ছে।