Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতে

মালয়েশিয়ায় মহড়া চলাকালীন দুই কপ্টারের মুখোমুখি সংঘর্ষ, মৃত ১০ নৌসেনা

কারও বাঁচার সম্ভাবনা নেই, ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে

মালয়েশিয়ায় মহড়া চলাকালীন দুই কপ্টারের মুখোমুখি সংঘর্ষ, মৃত ১০ নৌসেনা

ধ্বংসস্তূপ সরিয়ে দেহ উদ্ধারের কাজ চলছে।

শেষ আপডেট: 23 April 2024 11:08

দ্য ওয়াল ব্যুরো: মাঝ আকাশে দুই কপ্টারের মুখোমুখি সংঘর্ষে ১০ জনের প্রাণহানি হল মঙ্গলবার। মালয়েশিয়া নৌবাহিনীর এই হেলিকপ্টার দুটি রয়্যাল মালয়েশিয়ান নৌবাহিনী দিবস উপলক্ষে ওড়ার মহড়া দিচ্ছিল। দুটি কপ্টারে অন্ততপক্ষে ১০ জন ছিলেন বলে সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে।

মালয়েশিয়ার লুমুট শহরের কাছে দুর্ঘটনাটি ঘটে। ওইখানেই রয়েছে রয়্যাল নৌসেনার ঘাঁটি। কপ্টারে থাকা কেউই বেঁচে নেই বলে স্থানীয় ও পুলিশ সূত্র জানিয়েছে। ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে। ভাঙাচোরা টুকরো সরিয়ে দেহগুলি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা বিভাগ ও দমকল। স্থানীয়রাও এই কাজে পুলিশকে সাহায্য করছেন।

সংঘর্ষের এবং ভেঙে পড়ার দৃশ্যটির ফুটেজ মিলেছে। এই মুহূর্তে তা ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে মহড়া চলাকালীন একটি হেলিকপ্টার অন্য একটির খুব কাছে চলে আসে এবং তার পাখার সঙ্গে নীচের অংশ ঠেকে যাওয়ায় ভেঙে পড়ে। আছড়ে পড়ার পর দুটিতেই ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে।

একটি হেলিকপ্টার রাস্তার উপর এবং অন্যটি একটি সুইমিং পুলের ধারে ভেঙে পড়ে। পেরাক-এর দমকল এবং উদ্ধারকারী দফতর সকাল ৯টা ৫০ মিনিট নাগাদ একটি জরুরি বার্তা দেয়। রয়্যাল মালয়েশিয়ান নৌবাহিনী এক বিবৃতিতে বলেছে, এইচওএম (এম৫০৩-৩) এবং ফেনেক (এম৫০২-৬) নামের দুটি হেলিকপ্টার স্থানীয় সময় সকাল ৯টা ৩২ মিনিট নাগাদ সংঘর্ষে ভেঙে পড়ে। সেই সময় বাহিনীর মহড়া চলছিল। আগামী ৩-৫ মে নৌবাহিনীর ৯০-তম বর্ষপূর্তি উৎসব রয়েছে। দেশের নৌবাহিনী এবং সরকার একটি তদন্তের নির্দেশ দিয়েছে।


```